ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজের দায়িত্বে তামিম, বাকিরা কে কোথায়?
বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে বিতর্ক চলছিল অনেক দিন ধরে, যা নিয়ে আলোচনা জোরালো হয় নতুন সরকার গঠনের পর। এরপর গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্ধারিত সময়ের আগেই (রোববার) তারা তদন্ত প্রতিবেদন জমা দেয়। যেখানে নির্বাচনে সরকারি হস্তক্ষেপসহ কয়েকটি অভিযোগের স্পষ্ট ইঙ্গিত পাওয়ায় বিলুপ্ত করা হয় আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। একইসঙ্গে গঠন করা হয় ১১ সদস্যের অ্যাডহক কমিটি তামিম ইকবালকে সভাপতি করে। আজ বুধবার দ্বিতীয় বারের মতো বোর্ড সভা হয় নতুন কমিটির। যেখানে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এডহক কমিটির সদস্যদের মধ্যে। সভা শেষে সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব সামলাবেন বোর্ডের সবাই মিলে। অর্থাৎ এ বিভাগের দায়িত্ব নির্দিষ্ট কাউকে না দিয়ে উন্মুক্ত রেখেছেন তামিম। এ ছাড়া গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। আর বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তানজিল চৌধুরীকে। বিসিবির ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজের দায়িত্
বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে বিতর্ক চলছিল অনেক দিন ধরে, যা নিয়ে আলোচনা জোরালো হয় নতুন সরকার গঠনের পর। এরপর গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্ধারিত সময়ের আগেই (রোববার) তারা তদন্ত প্রতিবেদন জমা দেয়।
যেখানে নির্বাচনে সরকারি হস্তক্ষেপসহ কয়েকটি অভিযোগের স্পষ্ট ইঙ্গিত পাওয়ায় বিলুপ্ত করা হয় আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। একইসঙ্গে গঠন করা হয় ১১ সদস্যের অ্যাডহক কমিটি তামিম ইকবালকে সভাপতি করে।
আজ বুধবার দ্বিতীয় বারের মতো বোর্ড সভা হয় নতুন কমিটির। যেখানে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এডহক কমিটির সদস্যদের মধ্যে।
সভা শেষে সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব সামলাবেন বোর্ডের সবাই মিলে। অর্থাৎ এ বিভাগের দায়িত্ব নির্দিষ্ট কাউকে না দিয়ে উন্মুক্ত রেখেছেন তামিম।
এ ছাড়া গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে রফিকুল ইসলাম বাবুকে। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। আর বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে তানজিল চৌধুরীকে।
বিসিবির ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজের দায়িত্বে তামিম ইকবাল। আতহার আলি খানকে দেওয়া হয়েছে আম্পায়ার্স কমিটির দায়িত্ব। অন্যদিকে ফিন্যান্স কমিটির দায়িত্ব পেয়েছেন ইসরাফিল খসরু।
তামিম ইকবাল : ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ
ফাহিম সিনহা : গেম ডেভেলপমেন্ট এবং বিপিএল
রফিকুল ইসলাম বাবু : গ্রাউন্ডস
তানজিল চৌধুরী : এইজ গ্রুপ
সালমান ইস্পাহানী : মার্কেটিং এবং ডিসিপ্লিন
রাশনা ইমাম : উইমেন্স উইং, মেডিকেল এবং কমপ্লেইন কমিটি
ইসরাফিল খসরু : ফিন্যান্স এবং ওয়েলফেয়ার
সায়েদ ইব্রাহিম আহমেদ : সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ
মিনহাজুল আবেদীন নান্নু : টুর্নামেন্ট কমিটি
মির্জা ইয়াসির : লজিস্টিকস
আতহার আলী খান : আম্পায়ার কমিটি
What's Your Reaction?