ওয়াসার এমডি আব্দুস সালামের পদত্যাগ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘স্ত্রীকে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন’- সম্প্রতি একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এমডিকে ডেকে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তখন তাকে পদত্যাগ করতে বলা হয়। পরে তিনি পদত্যাগ করেন। এরই মধ্যে আব্দুস সালাম ব্যাপারীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলেও জানা গেছে। তবে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয় হয়নি। আব্দুস সালাম ব্যাপারীর মোবাইলফোনে একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেছিলেন। এমএমএ/এমআইএইচএস

ওয়াসার এমডি আব্দুস সালামের পদত্যাগ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘স্ত্রীকে কানাডায় বাড়ি কিনে দিয়েছেন’- সম্প্রতি একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর এমডিকে ডেকে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তখন তাকে পদত্যাগ করতে বলা হয়। পরে তিনি পদত্যাগ করেন।

এরই মধ্যে আব্দুস সালাম ব্যাপারীর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলেও জানা গেছে। তবে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয় হয়নি। আব্দুস সালাম ব্যাপারীর মোবাইলফোনে একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।
 
গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেছিলেন।

এমএমএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow