ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করা হবে: তথ্যমন্ত্রী

ওয়েজবোর্ড বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত দূর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সংবাদপত্রের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমানে গণমাধ্যম প্রচলিত ধারায় চললেও সময়ের প্রয়োজনে আরও উদ্ভাবনী হতে হবে। সাংবাদিকদের যে কোনো গঠনমূলক পরামর্শ গ্রহণের জন্য আমি প্রস্তুত। সভায় ওয়েজবোর্ড ছাড়াও তথ্য অধিকার আইন প্রয়োগ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী সবার বক্তব্য শুনে আঞ্চলিক সাংবাদিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। শাওন খান/এএইচ/এমএস

ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করা হবে: তথ্যমন্ত্রী

ওয়েজবোর্ড বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত দূর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সংবাদপত্রের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমানে গণমাধ্যম প্রচলিত ধারায় চললেও সময়ের প্রয়োজনে আরও উদ্ভাবনী হতে হবে। সাংবাদিকদের যে কোনো গঠনমূলক পরামর্শ গ্রহণের জন্য আমি প্রস্তুত।

সভায় ওয়েজবোর্ড ছাড়াও তথ্য অধিকার আইন প্রয়োগ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী সবার বক্তব্য শুনে আঞ্চলিক সাংবাদিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

শাওন খান/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow