ওয়েস্ট ইন্ডিজকে ১৬৫ রানে আটকে রাখলো ইতালি

শাই হোপের মারকুটে ৭৫ রানের পরও পুঁজিটা খুব বেশি বড় হলো না ওয়েস্ট ইন্ডিজের। ইতালির বিপক্ষে ৬ উইকেটে ১৬৫ রানেই থেমেছে ক্যারিবীয়রা। ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন কিংকে (৪) হারায় ওয়েস্ট ইন্ডিজ। সিমরন হেটমায়ারও ফেরেন ১ রান করে। ৩১ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা। সেখান থেকে দলকে টেনে তোলেন শাই হোপ। রস্টন চেজ ২৫ বলে ২৪ রানের ধীর ইনিংস খেলেন, রভম্যান পাওয়েল ফেরেন ৯ বলে ৯ করে। তবে সতীর্থরা তেমন সঙ্গ দিতে না পারলেও হোপ মারকুটে এক ইনিংস খেলেন। ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে ৬টি চার আর ৪টি ছক্কা হাঁকান তিনি। শেষদিকে শেরফান রাদারফোর্ডের ১৫ বলে ২৪ আর ম্যাথিউ ফোর্ডের ৮ বলে অপরাজিত ১৬ রানে লড়াকু পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ইতালির বেন মানেন্তি আর ক্রিসান কালুগামাগে নেন দুটি করে উইকেট। এমএমআর

ওয়েস্ট ইন্ডিজকে ১৬৫ রানে আটকে রাখলো ইতালি

শাই হোপের মারকুটে ৭৫ রানের পরও পুঁজিটা খুব বেশি বড় হলো না ওয়েস্ট ইন্ডিজের। ইতালির বিপক্ষে ৬ উইকেটে ১৬৫ রানেই থেমেছে ক্যারিবীয়রা।

ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন কিংকে (৪) হারায় ওয়েস্ট ইন্ডিজ। সিমরন হেটমায়ারও ফেরেন ১ রান করে। ৩১ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা।

সেখান থেকে দলকে টেনে তোলেন শাই হোপ। রস্টন চেজ ২৫ বলে ২৪ রানের ধীর ইনিংস খেলেন, রভম্যান পাওয়েল ফেরেন ৯ বলে ৯ করে।

তবে সতীর্থরা তেমন সঙ্গ দিতে না পারলেও হোপ মারকুটে এক ইনিংস খেলেন। ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে ৬টি চার আর ৪টি ছক্কা হাঁকান তিনি।

শেষদিকে শেরফান রাদারফোর্ডের ১৫ বলে ২৪ আর ম্যাথিউ ফোর্ডের ৮ বলে অপরাজিত ১৬ রানে লড়াকু পুঁজি দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

ইতালির বেন মানেন্তি আর ক্রিসান কালুগামাগে নেন দুটি করে উইকেট।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow