কংগ্রেসে প্রশ্নবাণে জর্জরিত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ক্যাপিটল হিলে দ্বিতীয় দিনের মতো কংগ্রেস সদস্যদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ পরিচালনায় পেন্টাগন প্রধানের ভূমিকা নিয়ে এবারই প্রথম সিনেটররা তাকে সরাসরি প্রশংসা করার বা চেপে ধরার সুযোগ পাচ্ছেন। গত বুধবার (২৮ এপ্রিল) মার্কিন কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে প্রায় ছয় ঘণ্টা শুনানি হয়। এসময় ডেমোক্র্যাট এবং কখনো কখনো রিপাবলিকানদের সঙ্গেও প্রতিরক্ষামন্ত্রীর তীব্র বাদানুবাদ হয়। সেখানে তাকে যুদ্ধের খরচ, প্রাণহানি এবং গুরুত্বপূর্ণ অস্ত্রের ক্রমহ্রাসমান মজুত নিয়ে একের পর এক প্রশ্নবানে জর্জরিত করেন সদস্যরা। বৃহস্পতিবার সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সামনে ট্রাম্প প্রশাসনের ২০২৭ সালের প্রস্তাবিত সামরিক বাজেট পেশ করা হবে। এই প্রস্তাবে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে রেকর্ড ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আরও পড়ুন>>যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলারমধ্যবর্তী নির্বাচন/ পরাজয়ের ভয়ে আগ্রাসী ট্রাম্প, ডেমোক্র্যাটদের পাল্টা প্রস্তুতি বুধবারের শুনানিতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্র

কংগ্রেসে প্রশ্নবাণে জর্জরিত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ক্যাপিটল হিলে দ্বিতীয় দিনের মতো কংগ্রেস সদস্যদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ পরিচালনায় পেন্টাগন প্রধানের ভূমিকা নিয়ে এবারই প্রথম সিনেটররা তাকে সরাসরি প্রশংসা করার বা চেপে ধরার সুযোগ পাচ্ছেন।

গত বুধবার (২৮ এপ্রিল) মার্কিন কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে প্রায় ছয় ঘণ্টা শুনানি হয়। এসময় ডেমোক্র্যাট এবং কখনো কখনো রিপাবলিকানদের সঙ্গেও প্রতিরক্ষামন্ত্রীর তীব্র বাদানুবাদ হয়। সেখানে তাকে যুদ্ধের খরচ, প্রাণহানি এবং গুরুত্বপূর্ণ অস্ত্রের ক্রমহ্রাসমান মজুত নিয়ে একের পর এক প্রশ্নবানে জর্জরিত করেন সদস্যরা।

বৃহস্পতিবার সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সামনে ট্রাম্প প্রশাসনের ২০২৭ সালের প্রস্তাবিত সামরিক বাজেট পেশ করা হবে। এই প্রস্তাবে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে রেকর্ড ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন>>
যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচন/ পরাজয়ের ভয়ে আগ্রাসী ট্রাম্প, ডেমোক্র্যাটদের পাল্টা প্রস্তুতি

বুধবারের শুনানিতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি জন গারামেন্ডি হেগসেথের ওপর আক্রমণাত্মক ভাষায় বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রীর চরম অযোগ্যতার কারণেই প্রতিটি স্তরে রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে’।

গারামেন্ডি আরও বলেন, প্রেসিডেন্ট (ট্রাম্প) নিজেকে এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধের চোরাবালিতে আটকে ফেলেছেন। তিনি এখন মরিয়া হয়ে নিজের ভুল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তার এই চেষ্টায় সফল হওয়াটা আমেরিকার এবং বিশ্বের স্বার্থেই প্রয়োজন।

এতে ক্ষিপ্ত হয়ে হেগসেথ পাল্টা জবাবে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আপনার ঘৃণা আপনাকে এই মিশনের সাফল্যের সত্যতা দেখতে বাধা দিচ্ছে। আপনি একে ‘চোরাবালি’ বলে আমাদের শত্রুদের হাতে অপপ্রচারের সুযোগ করে দিচ্ছেন। আপনার এই বক্তব্যের জন্য লজ্জা পাওয়া উচিত।

সূত্র: দ্য গার্ডিয়ান
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow