কই কমলা রাখুন অতিথি আপ্যায়নে
বর্ষা মানেই নানা ধরনের টক-মিষ্টি ফলের সমারোহ। এর মধ্যে কই কমলা স্বাদ, সুগন্ধ ও রসালো গঠনের জন্য অনেকেরই প্রিয়। শুধু খাওয়ার জন্যই নয়, অতিথি আপ্যায়নেও এই পদ হতে পারে দারুণ আকর্ষণ। অল্প আয়োজনেই অতিথিদের সামনে পরিবেশন করতে চাইলে কই কমলা হতে পারে সহজ, স্বাস্থ্যকর ও রুচিশীল একটি পছন্দ। রইলো রেসিপি- আরও পড়ুন বর্ষায় উপভোগ করুন ইলিশ মাছের কাঁচা মাখা উপকরণ কই মাছ ৪টি কমলার রস ১ কাপ ও কিছু কমলার কোয়া সর্ষের তেল পরিমাণমতো হলুদ ও মরিচ গুঁড়া আধা চা চামচ করে কাঁচামরিচ ফালি ৪-৫টি পেঁয়াজ বাটা ৬০ গ্রাম জিরা ও আদা বাটা সামান্য গোটা গরম মশলা ও তেজপাতা (ফোড়নের জন্য) লবণ ও চিনি স্বাদমতো আরও পড়ুন বিকেলের নাস্তায় রাখুন চিংড়ির সমুচা যেভাবে তৈরি করবেন প্রথমে কই মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর লবণ ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে আলাদা করে রাখুন। একই তেলে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে সিদ্ধ পেঁয়াজ বাটা, আদা বাটা ও জিরা বাটা যোগ করে মাঝারি আঁচে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল আলাদা হয়ে এলে প্রয়োজনমতো পানি দিন। এরপর স্বাদমতো লবণ, অল্প
বর্ষা মানেই নানা ধরনের টক-মিষ্টি ফলের সমারোহ। এর মধ্যে কই কমলা স্বাদ, সুগন্ধ ও রসালো গঠনের জন্য অনেকেরই প্রিয়। শুধু খাওয়ার জন্যই নয়, অতিথি আপ্যায়নেও এই পদ হতে পারে দারুণ আকর্ষণ। অল্প আয়োজনেই অতিথিদের সামনে পরিবেশন করতে চাইলে কই কমলা হতে পারে সহজ, স্বাস্থ্যকর ও রুচিশীল একটি পছন্দ। রইলো রেসিপি-

বর্ষায় উপভোগ করুন ইলিশ মাছের কাঁচা মাখা
উপকরণ
- কই মাছ ৪টি
- কমলার রস ১ কাপ ও কিছু কমলার কোয়া
- সর্ষের তেল পরিমাণমতো
- হলুদ ও মরিচ গুঁড়া আধা চা চামচ করে
- কাঁচামরিচ ফালি ৪-৫টি
- পেঁয়াজ বাটা ৬০ গ্রাম
- জিরা ও আদা বাটা সামান্য
- গোটা গরম মশলা ও তেজপাতা (ফোড়নের জন্য)
- লবণ ও চিনি স্বাদমতো

বিকেলের নাস্তায় রাখুন চিংড়ির সমুচা
যেভাবে তৈরি করবেন
প্রথমে কই মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর লবণ ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে আলাদা করে রাখুন। একই তেলে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে সিদ্ধ পেঁয়াজ বাটা, আদা বাটা ও জিরা বাটা যোগ করে মাঝারি আঁচে ভালোভাবে কষিয়ে নিন।
মশলা থেকে তেল আলাদা হয়ে এলে প্রয়োজনমতো পানি দিন। এরপর স্বাদমতো লবণ, অল্প চিনি এবং কমলার রস মিশিয়ে ঝোল ফুটতে দিন।
ঝোল ফুটে উঠলে ভেজে রাখা কই মাছগুলো এতে ছাড়ুন এবং ঢেকে রান্না করুন। ঝোল পছন্দমতো ঘন হয়ে এলে চুলা বন্ধ করার ঠিক আগে কমলার কোয়া ও কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
জেএস/
What's Your Reaction?
