ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাত ক্ষতবিক্ষত

ঢাকার সাভারে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত পর্যালোচনা করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ককটেল তৈরির চেষ্টাকালে সেটি বিস্ফোরিত হয়। শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রনি ওই এলাকার ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন এবং সেখানেই বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রনির ঘরে থেকে হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে যান। পরে ঘরের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিস্ফোরণে তার বাম হাতের আঙুল ও কব্জির অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় ঘরে তিনি একাই ছিলেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে, ককটেল তৈরির সময় সেটি বিস্ফোরিত হয়ে রনি আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম হাতের আঙুল ও কব্জি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি কী উদ্দেশ্যে ঘটেছ

ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের হাত ক্ষতবিক্ষত
ঢাকার সাভারে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত পর্যালোচনা করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ককটেল তৈরির চেষ্টাকালে সেটি বিস্ফোরিত হয়। শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রনি ওই এলাকার ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন এবং সেখানেই বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রনির ঘরে থেকে হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে যান। পরে ঘরের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিস্ফোরণে তার বাম হাতের আঙুল ও কব্জির অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় ঘরে তিনি একাই ছিলেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে, ককটেল তৈরির সময় সেটি বিস্ফোরিত হয়ে রনি আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম হাতের আঙুল ও কব্জি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি কী উদ্দেশ্যে ঘটেছে এবং বিস্ফোরক তৈরির পেছনে অন্য কেউ জড়িত ছিল কি-না; তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow