কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেল
টানা বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাত্রা বাতিল করে আজ পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এদিকে, আজ ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ভোররাত থেকে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা কমে না আসা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল থেকে চলমান ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়। এর প্রভাবে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন আগমন বা প্রস্থান করেনি। রেল কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি অবহিত করেছে। পাশাপাশি, যেসব যাত্রী অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তাদের টিকিটের অর্থ সম্পূর্ণ ফ
টানা বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাত্রা বাতিল করে আজ পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
এদিকে, আজ ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ভোররাত থেকে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা কমে না আসা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল থেকে চলমান ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়। এর প্রভাবে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন আগমন বা প্রস্থান করেনি।
রেল কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি অবহিত করেছে। পাশাপাশি, যেসব যাত্রী অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, তাদের টিকিটের অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
টিকিটের অর্থ ফেরতের সুযোগ থাকায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। এদিকে, স্টেশন এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
What's Your Reaction?