ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ, ৪ ঘণ্টায়ও মেলেনি হদিস

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ সায়েম (২২) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সৈকতকর্মীরা কাজ করছেন। পাশাপাশি ডুবুরি দলের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মোহাম্মদ সায়েম (২২) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার ইকবালের ছেলে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, সায়েম ও তার বন্ধু আরমান দুপুরের দিকে উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাটের দক্ষিণ পাশে সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সায়েম সাগরের পানিতে ডুবে যান। এ সময় বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। আরমানের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে স্থানীয়রা নৌকাসহ বিভিন্ন উপায়ে তাকে উদ্ধারের চেষ্টা চালান। তিনি জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোহাম্মদ সায়েমকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস এবং সৈকতকর্মীরা কাজ করছেন। নিখোঁজ সায়েমকে উদ্ধারের জন্য ডুবুরি দলকে অবহিত করা হয়েছে। পাশাপাশি সায়েমের পরিবারকে বিষয়ট

ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ, ৪ ঘণ্টায়ও মেলেনি হদিস

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ সায়েম (২২) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সৈকতকর্মীরা কাজ করছেন। পাশাপাশি ডুবুরি দলের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোহাম্মদ সায়েম (২২) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার ইকবালের ছেলে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, সায়েম ও তার বন্ধু আরমান দুপুরের দিকে উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাটের দক্ষিণ পাশে সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সায়েম সাগরের পানিতে ডুবে যান। এ সময় বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। আরমানের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে স্থানীয়রা নৌকাসহ বিভিন্ন উপায়ে তাকে উদ্ধারের চেষ্টা চালান।

তিনি জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোহাম্মদ সায়েমকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস এবং সৈকতকর্মীরা কাজ করছেন। নিখোঁজ সায়েমকে উদ্ধারের জন্য ডুবুরি দলকে অবহিত করা হয়েছে। পাশাপাশি সায়েমের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারাও ঘটনাস্থলে আসছেন।

জাহাঙ্গীর আলম/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow