কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎ ‎

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ৮ মার্চ দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। ‎‎বৃহস্পতিবার ( ৫ মার্চ) বিকেলে ‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি এবং মন্ত্রীর প্রেস সচিব ছাফওয়ানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। ‎মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, রোববার (৮ মার্চ) দুপুর ২টায় বাংলাদেশ সচিবালয় থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিকাল ৩টা ৫ মিনিটে সেখান থেকে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৪টা ১০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর পৌঁছে সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে এ যাবেন। রাত ৭টায় কক্সবাজার থেকে সড়কপথে নিজ বাড়ি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৮টার দিকে পেকুয়ায় মা, বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে। সফরকালে তিনি পেকুয়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরদিন সোমবার (৯ মার্চ) সকালে পেকুয়া থেকে কক্সবাজারে গিয়ে সকাল ১১টায় কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্

কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎ ‎

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ৮ মার্চ দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন।

‎‎বৃহস্পতিবার ( ৫ মার্চ) বিকেলে ‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে প্রকাশিত সফরসূচি এবং মন্ত্রীর প্রেস সচিব ছাফওয়ানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

‎মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, রোববার (৮ মার্চ) দুপুর ২টায় বাংলাদেশ সচিবালয় থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিকাল ৩টা ৫ মিনিটে সেখান থেকে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৪টা ১০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর পৌঁছে সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে এ যাবেন।

রাত ৭টায় কক্সবাজার থেকে সড়কপথে নিজ বাড়ি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৮টার দিকে পেকুয়ায় মা, বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে। সফরকালে তিনি পেকুয়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

পরদিন সোমবার (৯ মার্চ) সকালে পেকুয়া থেকে কক্সবাজারে গিয়ে সকাল ১১টায় কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে বিকেল ২টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল ৩টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানান, সরকারি এ সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সঙ্গে থাকবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow