কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়তে চেষ্টা করা হবে

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) নবনির্বাচিত সভাপতি নাসির রহমান বলেছেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়তে চেষ্টা করা হবে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বিহার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সাগরপাড়ের তারকা হোটেল ওশান প্যারাডাইস কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া সংবর্ধনায় তিনি এ কথা বলেন। নাসির রহমান বলেন, বাংলাদেশের আতিথেয়তা শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে। বিশ্বের দীর্ঘতম সৈকতকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে পর্যটন নগরী হিসেবে পরিচিতি লাভ করেছে কক্সবাজার। কিন্তু এখানে একদিনের বেশি দেখার বা ঘুরার মতো অবস্থা তৈরি করতে ব্যর্থ সংশ্লিষ্টরা। ফলে কক্সবাজারে পুনরায় পর্যটক ফিরে আসছে না। সঙ্গে রয়েছে যাতায়াত ভোগান্তি। যে শূন্যতা বিরাজ করছে, তা দূর করে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়তে প্রচেষ্টা চালাবে বিহা। হোটেলের শাহসুজা হলরুমে আয়োজিত সংবর্ধনায় তিনি আরও বলেন, পর্যটনের রূপান্তরের ধারায় বিহা ঐক্য বজায় রাখতে, সেবার মান সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে এবং একটি টেকসই ও বিশ্বমানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতি

কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়তে চেষ্টা করা হবে

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) নবনির্বাচিত সভাপতি নাসির রহমান বলেছেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়তে চেষ্টা করা হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বিহার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সাগরপাড়ের তারকা হোটেল ওশান প্যারাডাইস কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

নাসির রহমান বলেন, বাংলাদেশের আতিথেয়তা শিল্প দ্রুত প্রসারিত হচ্ছে। বিশ্বের দীর্ঘতম সৈকতকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে পর্যটন নগরী হিসেবে পরিচিতি লাভ করেছে কক্সবাজার। কিন্তু এখানে একদিনের বেশি দেখার বা ঘুরার মতো অবস্থা তৈরি করতে ব্যর্থ সংশ্লিষ্টরা। ফলে কক্সবাজারে পুনরায় পর্যটক ফিরে আসছে না। সঙ্গে রয়েছে যাতায়াত ভোগান্তি। যে শূন্যতা বিরাজ করছে, তা দূর করে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়তে প্রচেষ্টা চালাবে বিহা।

হোটেলের শাহসুজা হলরুমে আয়োজিত সংবর্ধনায় তিনি আরও বলেন, পর্যটনের রূপান্তরের ধারায় বিহা ঐক্য বজায় রাখতে, সেবার মান সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে এবং একটি টেকসই ও বিশ্বমানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বপর্যটন বাজারে বাংলাদেশকে একটি প্রিমিয়াম গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে আমাদের অঙ্গীকার।

নাসের বলেন, বিশ্বমানের সেবা নিশ্চিতে সরকার পর্যটনবান্ধব শিল্প গড়তে বেসরকারি খাতকে সর্বাত্মক সহযোগিতা করবে। বিহা বিগত সময়ে পকেট সংগঠন হিসেবে পরিচিত ছিল। হোটেল রিলেটেড লোকজনের বাইরেই সদস্য পদ বিক্রিসহ কোটি কোটি টাকার দুর্নীত হয়েছে। কিন্তু নতুন কমিটি হোটেলের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক কাজগুলো এগিয়ে নেবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিহার প্রথম সহসভাপতি আহমদ ইউছুপ ওয়ালিদ, পরিচালক আরিফুর রহমান, আহমেদ হোসাইন, সাঈদ আহমদ ও রাশেদ মাহমুদ, কক্সবাজারের তারকা হোটেল ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং জেনারেল ম্যানেজারসহ প্রতিনিধিরা।

সায়ীদ আলমগীর/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow