কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৯

কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামে একটি এলপিজি গ্যাস পাম্পে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে গ্যাস লিকেজের পর বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত নয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই পাম্প এলাকায় তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। আশপাশে থাকা কয়েকটি জিপ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন দগ্ধ হন। আতঙ্কে মানুষ ছুটোছুটি শুরু করলে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নিরাপত্তার স্বার্থে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর দুটি ইউনিটও যুক্ত হয়। পাহাড়ঘেঁষা এলাকা হওয়ায় উঁচু স্থান থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। তবে রাত ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গ্যাস ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় মাইকিং করে ধূমপান, আগুন জ্বালানো ও চুলা ব্যবহার না করতে সতর্ক করা হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কয়েকজন ফায়ার সা

কক্সবাজারে এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড,  দগ্ধ ৯

কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামে একটি এলপিজি গ্যাস পাম্পে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে গ্যাস লিকেজের পর বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত নয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই পাম্প এলাকায় তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। আশপাশে থাকা কয়েকটি জিপ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন দগ্ধ হন। আতঙ্কে মানুষ ছুটোছুটি শুরু করলে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নিরাপত্তার স্বার্থে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর দুটি ইউনিটও যুক্ত হয়। পাহাড়ঘেঁষা এলাকা হওয়ায় উঁচু স্থান থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। তবে রাত ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

গ্যাস ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় মাইকিং করে ধূমপান, আগুন জ্বালানো ও চুলা ব্যবহার না করতে সতর্ক করা হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী শ্বাসকষ্টে অসুস্থ হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় গ্যাস পাম্প কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow