কক্সবাজারে বন্ধ প্যারাসেইলিং, পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলা
কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে ছিটকে পড়ে পর্যটক সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। রোববার (২ আগস্ট) নিহতের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়ের মালিক ফরিদকে প্রধান আসামি করে কক্সবাজার সদর মডেল থামায় হত্যা মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন দরিয়ানগর সমুদ্র সৈকত বিচ এলাকায় বেড়াতে যান সৌভিক রায়। সেখানে ‘সি স্পোর্টস প্যারাসেইলিং’র মালিক মো. ফরিদের প্রলোভনে পড়ে অবৈধ প্যারাসাইলিং রাইডে ওঠেন তিনি। কিন্তু অপর্যাপ্ত ও দুর্বল ব্যবস্থাপনার কারণে মাঝ আকাশে হঠাৎ প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে তিনি সমুদ্রের মাঝে পড়ে যান।
আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কোনো উদ্ধারকর্মী বা লাইফগার্ড না থাকায় সৌভিক রায়কে উদ্ধারে বিলম্ব হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার ভিডিও ফুটেজেও দুর্বল ব্যবস্থাপনা ও অবহেলার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এদিকে পর্যটক নিহতের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ব

এদিকে পর্যটক নিহতের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচ কর্মী এবং পৌরসভার সহযোগিতায় ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়’র মালামাল জব্দসহ তাদের তৈরি করা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, জেলা প্রশাসন প্যারাসেইলিংয়ের অনুমোদন দেয়নি। ইতোমধ্যে মেরিন ড্রাইভের পাশে সব প্যারাসেইলিং বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে রোববার (০২ আগস্ট) বাংলাদেশ পর্যটন ভবনে অনুষ্ঠিত এক সভায় কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনাও দেন তিনি।
ভবিষ্যতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাদেরকে কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন পর্যটনমন্ত্রী। এছাড়া কক্সবাজারসহ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।