কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় বানৌজা-পেকুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) এবং মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। আহত হয়েছেন একই এলাকার মোহাম্মদ শাহেদ (২৪)। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মাহবুব। পেছনে বসেছিলেন রাসেল ও শাহেদ। তারা একটি গ্রামীণ সড়ক থেকে বানৌজা-পেকুয়া সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মাহবুব নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত রাসেল ও শাহেদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান। শাহেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বরইতলী ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম দুর্ঘটনায় দুই তরুণের

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় বানৌজা-পেকুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) এবং মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। আহত হয়েছেন একই এলাকার মোহাম্মদ শাহেদ (২৪)। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মাহবুব। পেছনে বসেছিলেন রাসেল ও শাহেদ। তারা একটি গ্রামীণ সড়ক থেকে বানৌজা-পেকুয়া সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মাহবুব নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত রাসেল ও শাহেদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান। শাহেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরইতলী ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত দুজনই একই এলাকার বাসিন্দা হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow