কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ করে লাগা আগুনের কারণে ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (৮ মার্চ) দুপুরের দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ডি ব্লকে কয়েকটি ঘর থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ক্যাম্পের স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তিনি জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে। এ পর্যন্ত কয়টি ঘর আগুনে পুড়ে গেছে তাও বলা যাচ্ছে না।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ করে লাগা আগুনের কারণে ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (৮ মার্চ) দুপুরের দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ডি ব্লকে কয়েকটি ঘর থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ক্যাম্পের স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
তিনি জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে। এ পর্যন্ত কয়টি ঘর আগুনে পুড়ে গেছে তাও বলা যাচ্ছে না।
What's Your Reaction?