কঠিন রোগে ভুগছেন আনুশেহ আনাদিল, জানালেন কেন আর গান করেন না

  বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, তিনি ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন। দীর্ঘদিন মঞ্চ ও সংগীত থেকে দূরে থাকার কারণ জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা খোলাখুলিভাবে তুলে ধরেন এই শিল্পী। আরও পড়ুন ‘প্রেশার কুকার’ সিনেমার নায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতন, যা ঘটেছিলো তিনি জানান, টিনিটাস (Tinnitus) নামের একটি সমস্যায় ভুগছেন, যার কারণে এখন উচ্চ শব্দ সহ্য করাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছে। এক পোস্টে আনুশেহ লেখেন, তিনি আর গান না করার পেছনে এটিই মূল কারণ। তার ভাষায়, কানের ভেতরে সব সময় তীব্র শব্দ শুনতে পান। এটি ধীরে ধীরে তার শ্রবণক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। এমনকি উচ্চ শব্দ এখন তার কানে ব্যথাও তৈরি করে। তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শে একসময় হিয়ারিং এইড ব্যবহার শুরু করেছিলেন। তবে তার অভিজ্ঞতায় সেটি ব্যবহারের পর কানে নির্ভরশীলতা বেড়ে যায় এবং টিনিটাসের সমস্যাও আরও প্রকট হয়ে ওঠে। পরে তিনি হিয়ারিং এইড ব্যবহার বন্ধ করে দেন। এই শারীরিক সমস্যার কারণেই শহরের কোলাহল থেকে দূরে, শান্ত পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন আনুশেহ। বর্তমানে তিনি নিজের প্রতি

কঠিন রোগে ভুগছেন আনুশেহ আনাদিল, জানালেন কেন আর গান করেন না

 

বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, তিনি ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন। দীর্ঘদিন মঞ্চ ও সংগীত থেকে দূরে থাকার কারণ জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা খোলাখুলিভাবে তুলে ধরেন এই শিল্পী।

তিনি জানান, টিনিটাস (Tinnitus) নামের একটি সমস্যায় ভুগছেন, যার কারণে এখন উচ্চ শব্দ সহ্য করাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছে।

এক পোস্টে আনুশেহ লেখেন, তিনি আর গান না করার পেছনে এটিই মূল কারণ। তার ভাষায়, কানের ভেতরে সব সময় তীব্র শব্দ শুনতে পান। এটি ধীরে ধীরে তার শ্রবণক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। এমনকি উচ্চ শব্দ এখন তার কানে ব্যথাও তৈরি করে।

তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শে একসময় হিয়ারিং এইড ব্যবহার শুরু করেছিলেন। তবে তার অভিজ্ঞতায় সেটি ব্যবহারের পর কানে নির্ভরশীলতা বেড়ে যায় এবং টিনিটাসের সমস্যাও আরও প্রকট হয়ে ওঠে। পরে তিনি হিয়ারিং এইড ব্যবহার বন্ধ করে দেন।

এই শারীরিক সমস্যার কারণেই শহরের কোলাহল থেকে দূরে, শান্ত পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন আনুশেহ। বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠিত সরলবাড়ি ইকো রিসোর্টে বসবাস করছেন। তার মতে, গ্রামের নিরিবিলি পরিবেশ কানের জন্য অনেক বেশি সহনীয়।

বাংলাদেশের লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আনুশেহ আনাদিলের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যান্ড ‘বাংলা’র সঙ্গে তার পরিবেশিত ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘সহজ মানুষ’সহ অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

শিল্পীর এই আবেগঘন স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানিয়েছেন এবং আবারও তাকে গানের মঞ্চে দেখতে চাওয়ার আশা ব্যক্ত করেছেন।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow