কঠোর নিরাপত্তায় হবে রাশমিকার বিয়ে
বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রাশমিকা মান্দানা। বিয়ে কবে করছেন সেই তারিখও প্রকাশ হয়, তবে অভিনেত্রী পরিষ্কার জানিয়ে দেন তিনি বিয়ে করছেন না। এরপরই আবারও নতুন করে বিয়ের তারিখ আসে। জানা যায়, দক্ষিণি সিনেমার বহুল আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা ২৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন। আপাতত এ তারিখ নিশ্চিত বলেই দাবি করছে ভারতীয় গণমাধ্যম। তবে এ জুটির বিয়েতে থাকছে কড়া নিরাপত্তা। বছরের সবচেয়ে আলোচিত এই আয়োজন হতে যাচ্ছে কঠোর নিরাপত্তা আর গোপনীয়তার আবরণে মোড়ানো একান্ত ব্যক্তিগত অনুষ্ঠান। বিভিন্ন সূত্রের খবরে জানা যায়, বিয়ের ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজস্থানের একটি প্রাসাদে আয়োজিত হতে যাওয়া এই বিয়ের চারপাশে থাকবে বহুস্তর নিরাপত্তাবলয়। বিদেশি সংস্থাটি স্থানীয় রাজস্থান পুলিশের সঙ্গে সমন্বয় করে পুরো আয়োজনটি নিরাপদ রাখবে। সূত্র বলছে, রাশমিকা ও বিজয় দুজনেই ব্যক্তিগত পরিসরকে অত্যন্ত গুরুত্ব দেন; তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি তারা রাখতে চান শুধুই কাছের মানুষদের জন্য। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে থাকছে কড়া গোপনীয়তা। অতিথ
বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রাশমিকা মান্দানা। বিয়ে কবে করছেন সেই তারিখও প্রকাশ হয়, তবে অভিনেত্রী পরিষ্কার জানিয়ে দেন তিনি বিয়ে করছেন না। এরপরই আবারও নতুন করে বিয়ের তারিখ আসে। জানা যায়, দক্ষিণি সিনেমার বহুল আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা ২৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন। আপাতত এ তারিখ নিশ্চিত বলেই দাবি করছে ভারতীয় গণমাধ্যম। তবে এ জুটির বিয়েতে থাকছে কড়া নিরাপত্তা। বছরের সবচেয়ে আলোচিত এই আয়োজন হতে যাচ্ছে কঠোর নিরাপত্তা আর গোপনীয়তার আবরণে মোড়ানো একান্ত ব্যক্তিগত অনুষ্ঠান। বিভিন্ন সূত্রের খবরে জানা যায়, বিয়ের ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজস্থানের একটি প্রাসাদে আয়োজিত হতে যাওয়া এই বিয়ের চারপাশে থাকবে বহুস্তর নিরাপত্তাবলয়। বিদেশি সংস্থাটি স্থানীয় রাজস্থান পুলিশের সঙ্গে সমন্বয় করে পুরো আয়োজনটি নিরাপদ রাখবে।
সূত্র বলছে, রাশমিকা ও বিজয় দুজনেই ব্যক্তিগত পরিসরকে অত্যন্ত গুরুত্ব দেন; তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি তারা রাখতে চান শুধুই কাছের মানুষদের জন্য। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে থাকছে কড়া গোপনীয়তা। অতিথির তালিকা ছোট ও সীমিত। বিয়ের অনুষ্ঠানে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি যারা অনুষ্ঠানটির ছবি ও ভিডিও ধারণ করবেন, তাদেরও সই করতে হয়েছে ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ বা গোপনীয়তা চুক্তিতে। অর্থাৎ অনুষ্ঠানের ভেতরের কোনো ছবি, ভিডিও বা তথ্য অনুমতি ছাড়া বাইরে ফাঁস করা যাবে না। আয়োজনের সঙ্গে যুক্ত ভেন্ডর থেকে শুরু করে লজিস্টিক টিম—সবাইকে রাখা হয়েছে কঠোর নীরবতা পালনের শর্তে।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। ২৬ ফেব্রুয়ারি মূল বিয়ে সম্পন্ন হবে। তার আগে দুই পরিবারের নিজস্ব ঐতিহ্য মেনে আলাদা করে হয়েছে প্রাক্বিবাহের দুটি আচার। একটি হয়েছে রাশমিকার মাতৃকুলের উদ্যোগে তার বাড়িতে, অন্যটি আয়োজন করেছে বিজয়ের পরিবার। দুই পক্ষের সংস্কৃতি ও পারিবারিক রীতিকে সম্মান জানিয়ে এই আয়োজন করা হয়েছে।
What's Your Reaction?