কত রান করবে বাংলাদেশ?

সৌম্য সরকার ফিরলেন শুরুতে, নাজমুল হোসেন শান্ত আর তানজিদ তামিমও ইনিংস বড় করতে পারেননি। এরপর লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় মিলে বাংলাদেশকে পথে ফেরান। ৪৮ রান করে লিটন ক্যাম্প হওয়ায় মাঠ ছেড়ে যেতে বাধ্য হন। তবে মোসাদ্দেক হোসেন সৈকত এসে রানের গতি আরও বাড়িয়েছেন। ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৮ রান। তাওহীদ হৃদয় ব্যাটিং করছেন ৬৩ রানে। তার সঙ্গী মোসাদ্দেক হোসেন সৈকতের সংগ্রহ ২৭ রান। বাকি আছে ৯ ওভার। কত করবে বাংলাদেশ! প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ২৮৫ রান করেছিল টাইগাররা। এখন দেখার পালা আজ কত করে শান্তর দল। এর আগে ইনিংসের প্রথম ওভারে জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের একটু বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন সৌম‍্য। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ৪ বল খেলে ২ রান করেন সৌম‍্য। পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন তামিম। ম্যাট রেনশর অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। টাইমিং করতে পারেননি তিনি, ধরা পড়েন রাইলি মেরেডিথের হাতে। এতে ভাঙে ৫৬ বল স্থায়ী ৫১ রানের জুটি। ২০ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রান করেন তামিম। শান্তকেও ফেরত পাঠান রেনশ

কত রান করবে বাংলাদেশ?

সৌম্য সরকার ফিরলেন শুরুতে, নাজমুল হোসেন শান্ত আর তানজিদ তামিমও ইনিংস বড় করতে পারেননি। এরপর লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় মিলে বাংলাদেশকে পথে ফেরান। ৪৮ রান করে লিটন ক্যাম্প হওয়ায় মাঠ ছেড়ে যেতে বাধ্য হন। তবে মোসাদ্দেক হোসেন সৈকত এসে রানের গতি আরও বাড়িয়েছেন। ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৮ রান।

তাওহীদ হৃদয় ব্যাটিং করছেন ৬৩ রানে। তার সঙ্গী মোসাদ্দেক হোসেন সৈকতের সংগ্রহ ২৭ রান। বাকি আছে ৯ ওভার। কত করবে বাংলাদেশ! প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ২৮৫ রান করেছিল টাইগাররা। এখন দেখার পালা আজ কত করে শান্তর দল।

এর আগে ইনিংসের প্রথম ওভারে জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের একটু বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন সৌম‍্য। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ৪ বল খেলে ২ রান করেন সৌম‍্য।

পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন তামিম। ম্যাট রেনশর অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। টাইমিং করতে পারেননি তিনি, ধরা পড়েন রাইলি মেরেডিথের হাতে। এতে ভাঙে ৫৬ বল স্থায়ী ৫১ রানের জুটি। ২০ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রান করেন তামিম।

শান্তকেও ফেরত পাঠান রেনশ। সুইপ করতে গিয়ে বোল্ড হন শান্ত। ৫০ বলে ২৪ রান করে আউট হয়েছেন তিনি। ইনিংসের ১৫তম ওভারে এসেই বাংলাদেশ হারিয়েছে তৃতীয় উইকেট।

এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow