কথা আছে বলে রাতে চাতালে ডাক, সকালে ফ্লাওয়ার মিলসে মিলল যুবকের মরদেহ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিলসের পাশ থেকে লাইজু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার এলাকার মোগমটুলি গ্রামের ফ্লাওয়ার মিলসের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাইজু (৩০) উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ নয়াপাড়া (ফেলুকাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা পরিত্যক্ত ফ্লাওয়ার মিলসের বিল্ডিংয়ের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। লাইজুর মা জানায়, রোববার রাত ৮টার সময় একই গ্রামের শাহিনুর কথা আছে বলে চাতালে ডেকে নেয়। তারপর আর বাড়িতে ফেরেনি। সকালে জানতে পারি, মরদেহ ফ্লাওয়ার মিলসে পড়ে আছে। গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিলসের পাশ থেকে লাইজু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার এলাকার মোগমটুলি গ্রামের ফ্লাওয়ার মিলসের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লাইজু (৩০) উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ নয়াপাড়া (ফেলুকাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা পরিত্যক্ত ফ্লাওয়ার মিলসের বিল্ডিংয়ের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
লাইজুর মা জানায়, রোববার রাত ৮টার সময় একই গ্রামের শাহিনুর কথা আছে বলে চাতালে ডেকে নেয়। তারপর আর বাড়িতে ফেরেনি। সকালে জানতে পারি, মরদেহ ফ্লাওয়ার মিলসে পড়ে আছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
What's Your Reaction?