কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি: প্রশাসক
জনকল্যাণে কথা কম, কাজ বেশি- এই নীতিতে সিটি করপোরেশন কাজ করে যাবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, মানুষ যেন আবারও বিএনপির প্রতি আস্থা রাখতে পারে সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। রোববার (২৬ জুলাই) ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। প্রশাসক জানান, টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজে এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন। আরও পড়ুন ১৫ বছর ঝুলে আছে কাজ, গুলশান-বনানী-বারিধারার মানববর্জ্য এখনো পড়ছে লেকে তিনি বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজ
জনকল্যাণে কথা কম, কাজ বেশি- এই নীতিতে সিটি করপোরেশন কাজ করে যাবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, মানুষ যেন আবারও বিএনপির প্রতি আস্থা রাখতে পারে সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রোববার (২৬ জুলাই) ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
প্রশাসক জানান, টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজে এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
পরিদর্শনকালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এমএমএ/এমআইএইচএস
What's Your Reaction?
