কদমতলীতে ফোম কারখানায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। শুক্রবার (৮ মে) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। রোজিনা আক্তার বলেন, কদমতলীর একটি ফোম কারখানায় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। কেআর/এমএএইচ/

কদমতলীতে ফোম কারখানায় আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শুক্রবার (৮ মে) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

রোজিনা আক্তার বলেন, কদমতলীর একটি ফোম কারখানায় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

কেআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow