কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি
বাজারে সহজলভ্য, তুলনামূলক কম দাম এবং দ্রুত রান্না করা যায় বলে ব্রয়লার মুরগি এখন দেশের অন্যতম জনপ্রিয় খাবার। শহর থেকে গ্রাম সব জায়গাতেই নানা ধরণের রান্নায় ব্যবহার হচ্ছে এই মুরগি। ঝোল, ভুনা, কোরমা থেকে শুরু করে স্যুপ কিংবা ফ্রাই, ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করা যায় বিভিন্ন স্বাদের খাবার।
সুস্বাদু ব্রয়লার মুরগি রান্নার জন্য খুব বেশি আয়োজনের দরকার নেই। সঠিক মসলা আর রান্নার কৌশল জানা থাকলেই সাধারণ মুরগিও হয়ে উঠতে পারে মুখরোচক একটি পদ।
ব্রয়লার মুরগির স্যুপ
সকালের নাস্তায় কিংবা বৃষ্টিভেজা বিকেলে এক বাটি গরম ব্রয়লার মুরগির স্যুপ হতে পারে দারুণ উপভোগ্য খাবার। জেনে নিন কীভাবে খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন ব্রয়লার মুরগির স্যুপ।
উপকরণ
ব্রয়লার মুরগির মাংস
পেঁয়াজ কুচি
রসুন ও আদা বাটা
গাজর, ক্যাপসিকাম ও অন্যান্য সবজি
গোলমরিচের গুঁড়া
লবণ পরিমাণমতো
সামান্য তেল বা মাখন
প্রয়োজন অনুযায়ী পানি
যেভাবে বানাবেন
প্রথমে মুরগির মাংস ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর পাত্রে সামান্য তেল বা মাখন দিয়ে পেঁয়াজ, আদা ও রসুন হালকা ভেজে নিতে হবে। এর সঙ্গে মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
এরপর প্রয়

এরপর প্রয়োজনমতো পানি দিয়ে মুরগি সেদ্ধ করতে হবে। মাংস নরম হয়ে এলে এতে গাজর, ক্যাপসিকামসহ পছন্দের সবজি যোগ করতে হবে। সবশেষে গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম সুস্বাদু ব্রয়লার মুরগির স্যুপ।
রান্নার আগে মনে রাখা জরুরি
ব্রয়লার মুরগি রান্নার আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অতিরিক্ত তেল-মসলা ব্যবহার না করে পরিমিত মসলা দিয়ে রান্না করলে খাবারের স্বাদ ও মান ভালো থাকে। পাশাপাশি স্বাস্থ্যকর খাবারের জন্য মুরগি ভালোভাবে সেদ্ধ করাও গুরুত্বপূর্ণ।
কম সময়ে, সহজ উপায়ে এবং নানা স্বাদে রান্না করা যায় বলেই ব্রয়লার মুরগি এখন অনেক পরিবারের নিয়মিত খাবারের অংশ। সঠিক রেসিপি জানা থাকলে সাধারণ এই মুরগিই হয়ে উঠতে পারে বিশেষ আয়োজনের আকর্ষণ।