কফিল উদ্দিনের মৃত্যুতে সড়ক পরিবহন মালিক সমিতির শোক
হানিফ পরিবহনের মালিক ও বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। রোববার (৩১ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদের পাঠানো শোকবার্তায় এ শোক জানানো হয়। শোকবার্তায় বলা হয়, কফিল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং মহাসচিব মো. সাইফুল আলম। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাত নসিব করার প্রার্থনা করেছেন। রোববার বিকেল সাড়ে ৫টায় ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কফিল উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে কফিল উদ্দিনের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এমএমএ/এএমএ
হানিফ পরিবহনের মালিক ও বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা। রোববার (৩১ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদের পাঠানো শোকবার্তায় এ শোক জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, কফিল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন এবং মহাসচিব মো. সাইফুল আলম। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাত নসিব করার প্রার্থনা করেছেন।
রোববার বিকেল সাড়ে ৫টায় ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কফিল উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে কফিল উদ্দিনের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমএমএ/এএমএ
What's Your Reaction?