কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে রংতুলির আঁচড়ে আর নানান রংয়ের আলোকসজ্জায় প্রস্তুত শাহজাদপুর রবীন্দ্র কাছারী বাড়ী। ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম বার্ষিকী। এ বছর তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির জন্ম বার্ষিকী পালন করছে শাহজাদপুরবাসী। তাই প্রতিদিন দেশ-বিদেশের রবীন্দ্র ভক্তদের পদচারনায় মুখরিত থাকছে কবীর স্মৃতিবীজরিত কাছারিবাড়ি প্রাঙ্গন। জানা যায়, নাটোরের রানী ভবানীর জমিদারীর একটি অংশ শাহজাদপুরের জমিদারী নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮৪০ সালে মাত্র ১৩ টাকা ১০ আনায় শাহজাদপুরের এই জমিদারী কিনে নেন। ১৮৯০ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারী দেখাশুনার জন্য এখানে আসতেন এবং সাময়িক ভাবে বসবাসও করতেন। আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮ টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্য কর্ম। স্থা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে রংতুলির আঁচড়ে আর নানান রংয়ের আলোকসজ্জায় প্রস্তুত শাহজাদপুর রবীন্দ্র কাছারী বাড়ী। ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম বার্ষিকী। এ বছর তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির জন্ম বার্ষিকী পালন করছে শাহজাদপুরবাসী। তাই প্রতিদিন দেশ-বিদেশের রবীন্দ্র ভক্তদের পদচারনায় মুখরিত থাকছে কবীর স্মৃতিবীজরিত কাছারিবাড়ি প্রাঙ্গন।
জানা যায়, নাটোরের রানী ভবানীর জমিদারীর একটি অংশ শাহজাদপুরের জমিদারী নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮৪০ সালে মাত্র ১৩ টাকা ১০ আনায় শাহজাদপুরের এই জমিদারী কিনে নেন। ১৮৯০ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারী দেখাশুনার জন্য এখানে আসতেন এবং সাময়িক ভাবে বসবাসও করতেন। আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮ টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্য কর্ম।
স্থানীয় সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী এবং রবীন্দ্র অনুরাগীরা জানান, কবিগুরুর স্মৃতিবীজরিত শাহজাদপুর কাছাড়িবাড়িতে প্রতিবছরেই সারম্বরে উদযাপিত হয় কবির জন্মবার্ষিকী। শাহজাদপুরের সার্বজনিন উৎসবে পরিনত হওয়া এই উৎসবে অংশগ্রহন করতে ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসছেন রবীন্দ্রপ্রেমিরা। এবারের জন্মবার্ষিকীটি সফলভাবে পালন করতে রাত-দিন পরিশ্রম করছেন সবাই। দিবসটিতে বিশ্বমানের একটি অনুষ্ঠান উপহার দিতে রবীন্দ্র গান, নৃত্য ও নাটকের মহড়া চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্বাবধানে। শাহজাদপুরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
রবীন্দ্র কাছারিবাড়ি কাস্টোডিয়ান শাওলী তালুকদার জানিয়েছেন, প্রতিবছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্বাবধানে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন থাকছে। এই আয়োজন সফল করতে সু-সজ্জিত করা হচ্ছে কাছাড়ি বাড়ি প্রাঙ্গন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও রবীন্দ্র ভক্তদের স্বাগত জানাতে রবীন্দ্র কাছাড়িবাড়ি প্রস্তুুত বলেও জানান রবীন্দ্র কাছারি বাড়ির কাস্ট্রোডিয়ান।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবীর স্মৃতিবিজরিত রবীন্দ্র কাচারিবাড়িতে ২৫’শে বৈশাখ থেকে তিনদিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কবির জীবন এবং সৃষ্টি নিয়ে আলোচনাসহ ৩দিন ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
What's Your Reaction?