কবে ঈদ বোনাস পাচ্ছেন শিক্ষকরা, জানাল শিক্ষা অধিদপ্তর

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের ঈদ বোনাস চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে বলে জানা গেছে। তারা ইতোমধ্যেই তাদের এপ্রিল মাসের বেতন পেয়েছেন।   রোববার (১০ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করে। অধিদপ্তরের এক কর্মকর্তার বরাতে জানা যায়, ঈদ বোনাসের নথিপত্র ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে পাঠানো হয়েছে। মাদ্রাসার শিক্ষকদের পাশাপাশি কর্মচারীদের নথিও এসময় পাঠানো হয়। সাধারণত, শিক্ষা মন্ত্রণালয়ে নথি পাঠানোর পাঁচ কর্মদিবসের মধ্যে চেক অনুমোদন করে দেওয়া হয়। সেক্ষেত্রে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগামী সপ্তাহের মধ্যেই ঈদের বোনাস পেতে পারেন। উল্লেখ্য, দেশের প্রায় আট হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসায় প্রায় এক লাখ ২০ হাজার শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow