কম বয়সে বডি বিল্ডারদের কেন মৃত্যুর ঝুঁকি বাড়ছে

পেশিবহুল ও শক্তিশালী শরীর দেখলেই অনেকের মনে হয়, এই মানুষটি বুঝি ভেতর থেকেও সম্পূর্ণ সুস্থ। কিন্তু বাস্তবতা সব সময় এমন নয়। সাম্প্রতিক সময়ে অল্প বয়সে কয়েকজন বডিবিল্ডারের আকস্মিক মৃত্যু প্রতিযোগিতামূলক বডিবিল্ডিংয়ের স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বাইরে থেকে অত্যন্ত ফিট ও শক্তিশালী দেখালেও শরীরের ভেতরে হৃদ্‌যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। চলতি মাসের শুরুতে ব্রাজিলের বাহিয়া অঙ্গরাজ্যের পেশাদার বডিবিল্ডার ও ফিটনেস ইনফ্লুয়েন্সার মেইলসন আরাউজো মাত্র ৩৫ বছরে বাড়িতে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ অবশ্য এখনো নিশ্চিত হয়নি। গত মে মাসে ব্রাজিলের তরুণ বডিবিল্ডার গ্যাব্রিয়েল গানলি ২২ বছর বয়সে হৃদ্‌যন্ত্রের সমস্যায় মারা যান। এর আগের বছরও দেশটির আরও দুই বডিবিল্ডার, যাদের বয়স ছিল ৩০ ও ৪০ বছর, হৃদ্‌যন্ত্র-সংক্রান্ত সমস্যায় মারা যান। বিশ্বের অন্যান্য দেশেও অল্প বয়সে বডিবিল্ডারদের মৃত্যুর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের বডিবিল্ডার ডালাস ম্যাককারভার ২৬ বছর বয়সে এবং জার্মান ফিটনেস ইনফ্লুয়েন্সার জো লিন্ডনার ৩০ বছর বয়সে মারা যান। প্রতিযোগিতামূলক বডিবিল্ডিংয়ে শরীরের পাশাপ

কম বয়সে বডি বিল্ডারদের কেন মৃত্যুর ঝুঁকি বাড়ছে

পেশিবহুল ও শক্তিশালী শরীর দেখলেই অনেকের মনে হয়, এই মানুষটি বুঝি ভেতর থেকেও সম্পূর্ণ সুস্থ। কিন্তু বাস্তবতা সব সময় এমন নয়। সাম্প্রতিক সময়ে অল্প বয়সে কয়েকজন বডিবিল্ডারের আকস্মিক মৃত্যু প্রতিযোগিতামূলক বডিবিল্ডিংয়ের স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বাইরে থেকে অত্যন্ত ফিট ও শক্তিশালী দেখালেও শরীরের ভেতরে হৃদ্‌যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

চলতি মাসের শুরুতে ব্রাজিলের বাহিয়া অঙ্গরাজ্যের পেশাদার বডিবিল্ডার ও ফিটনেস ইনফ্লুয়েন্সার মেইলসন আরাউজো মাত্র ৩৫ বছরে বাড়িতে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ অবশ্য এখনো নিশ্চিত হয়নি।

গত মে মাসে ব্রাজিলের তরুণ বডিবিল্ডার গ্যাব্রিয়েল গানলি ২২ বছর বয়সে হৃদ্‌যন্ত্রের সমস্যায় মারা যান। এর আগের বছরও দেশটির আরও দুই বডিবিল্ডার, যাদের বয়স ছিল ৩০ ও ৪০ বছর, হৃদ্‌যন্ত্র-সংক্রান্ত সমস্যায় মারা যান। বিশ্বের অন্যান্য দেশেও অল্প বয়সে বডিবিল্ডারদের মৃত্যুর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের বডিবিল্ডার ডালাস ম্যাককারভার ২৬ বছর বয়সে এবং জার্মান ফিটনেস ইনফ্লুয়েন্সার জো লিন্ডনার ৩০ বছর বয়সে মারা যান।

jagoপ্রতিযোগিতামূলক বডিবিল্ডিংয়ে শরীরের পাশাপাশি হৃদযন্ত্রের স্বাস্থ্যের দিকেও নজর জরুরি

প্রতিযোগিতামূলক বডিবিল্ডিংয়ে হৃদযন্ত্রের ঝুঁকি

২০২৫ সালে ইউরোপিয়ান হার্ট জার্নাল-এ প্রকাশিত একটি গবেষণায় প্রতিযোগিতামূলক বডিবিল্ডিংয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। গবেষকেরা ২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রায় ২০ হাজার অপেশাদার ও পেশাদার বডিবিল্ডারের তথ্য বিশ্লেষণ করেন।

গবেষণায় মোট ১২১টি মৃত্যুর ঘটনা শনাক্ত করা হয়। এর মধ্যে ৪৬টি আকস্মিক হৃদ্‌যন্ত্রজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়। বিশেষ করে পেশাদার বডিবিল্ডারদের ক্ষেত্রে আকস্মিক হৃদ্‌যন্ত্রজনিত মৃত্যুর ঝুঁকি অপেশাদারদের তুলনায় পাঁচ গুণেরও বেশি পাওয়া যায়। প্রতিযোগিতায় সক্রিয় থাকা ব্যক্তিদের মৃত্যুর গড় বয়সও ছিল মাত্র ৩৪ দশমিক ৭ বছর।

গবেষণার প্রধান লেখক ইতালির ইউনিভার্সিটি অব পদুয়ার ড. মার্কো ভেকিয়াতোর মতে, এই ঝুঁকির পেছনে একাধিক বিষয় কাজ করতে পারে। এর মধ্যে রয়েছে কর্মক্ষমতা বাড়ানোর ওষুধের ব্যাপক ব্যবহার, প্রতিযোগিতার আগে দ্রুত ওজন কমানোর চেষ্টা এবং অত্যন্ত কঠোর ও শক্তিনির্ভর প্রশিক্ষণ।

অ্যানাবলিক স্টেরয়েড কতটা ঝুঁকিপূর্ণ?

বডিবিল্ডিংয়ে পেশি দ্রুত বাড়ানোর উদ্দেশ্যে কিছু মানুষ অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার করেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ ব্যবহার করলে শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

২০২৫ সালে সার্কুলেশন সাময়িকীতে প্রকাশিত ডেনমার্কের একটি গবেষণায় ১ হাজার ১৮৯ জন অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহারকারী পুরুষকে প্রায় ১১ বছর পর্যবেক্ষণ করা হয় প্রায় ৬০ হাজার সাধারণ পুরুষের সঙ্গে।

ফলাফলে দেখা যায়, স্টেরয়েড ব্যবহারকারীদের হৃদ্‌পেশির একটি গুরুতর রোগ, কার্ডিওমায়োপ্যাথি, হওয়ার ঝুঁকি প্রায় নয় গুণ বেশি। হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিল প্রায় তিন গুণ এবং হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেশি।

অ্যানাবলিক স্টেরয়েডের প্রভাব শুধু হৃদ্‌যন্ত্রেই সীমাবদ্ধ নয়। এটি রক্তচাপ বাড়াতে পারে, রক্তনালিতে ক্ষতিকর পরিবর্তন ঘটাতে পারে এবং হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক গঠন ও কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া ও যৌনস্বাস্থ্যের সমস্যাও দেখা দিতে পারে।

হৃদযন্ত্র বড় হলেই কি শক্তিশালী?

বডিবিল্ডারদের শরীরের পেশি যেমন বড় হয়, অতিরিক্ত প্রশিক্ষণ ও কিছু পদার্থের ব্যবহারে হৃদ্‌যন্ত্রের পেশিতেও অস্বাভাবিক পরিবর্তন ঘটতে পারে। গবেষণায় অল্প বয়সে মারা যাওয়া কিছু বডিবিল্ডারের ময়নাতদন্তে হৃদ্‌যন্ত্র অস্বাভাবিকভাবে বড় এবং হৃৎপিণ্ডের বাম দেয়াল পুরু হওয়ার তথ্য পাওয়া গেছে।

হৃদ্‌যন্ত্রের এই ধরনের পরিবর্তন সব সময় ভালো শারীরিক সক্ষমতার লক্ষণ নয়। বরং অতিরিক্ত পুরু হৃদ্‌পেশি হৃদ্‌স্পন্দনের ছন্দে সমস্যা এবং হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি বাড়াতে পারে।

তাই পেশিবহুল শরীর মানেই হৃদযন্ত্র সম্পূর্ণ সুস্থ নয়।বিশেষ করে প্রতিযোগিতামূলক বডিবিল্ডিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত প্রশিক্ষণ, দ্রুত ওজন কমানো, কর্মক্ষমতা বাড়ানোর ওষুধের অপব্যবহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানোর মতো বিষয়গুলো ঝুঁকি বাড়াতে পারে।

সূত্র: বিবিসি বাংলা

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow