কমছে শুরু করেছে যাত্রী-যানবাহনের চাপ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ধীরে ধীরে কমতে শুরু করেছে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ। ফলে স্বস্তিতেই ঘরে ফিরতে পারছেন যাত্রীরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ঘাট এলাকায় দেখা যায়, দিনের শুরুতে যাত্রী ও যানবাহনের কিছুটা ভিড় থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা উল্লেখযোগ্যভাবে কমে আসে। সকালে ঘাটে যাত্রীদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। তবে বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ফেরি ও লঞ্চঘাটে ছিটেফোঁটা যাত্রী দেখা গেলেও যানবাহনের চাপ ছিল একেবারেই কম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি চালু রয়েছে। পাশাপাশি যাত্রী পারাপারে ১৬টি লঞ্চ চলাচল করছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকার ৩ নম্বর ফেরিঘাটের মুদিমালের ব্যবসায়ী রাশেদ শেখ জানান, ২৭ রোজা থেকে মানুষ ঈদের ছুটি পেয়েছে। মানুষ যা যাওয়ার তা চলে গেছে। এখন ধীরে ধীরে মানুষের চাপ কমবে। রাজবাড়ীগামী যাত্রী শাহাদাত হোসেন বলেন, ‌‘গতকাল রাতে ঘাটে অনেক ভিড় ছিল বলে শুনেছি। তবে আজ এসে দেখছি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ঈদের আর একদিন বাকি থাকায় এখন আর ত

কমছে শুরু করেছে যাত্রী-যানবাহনের চাপ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ধীরে ধীরে কমতে শুরু করেছে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ। ফলে স্বস্তিতেই ঘরে ফিরতে পারছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ঘাট এলাকায় দেখা যায়, দিনের শুরুতে যাত্রী ও যানবাহনের কিছুটা ভিড় থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা উল্লেখযোগ্যভাবে কমে আসে।

কমছে শুরু করেছে যাত্রী-যানবাহনের চাপ

সকালে ঘাটে যাত্রীদের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। তবে বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ফেরি ও লঞ্চঘাটে ছিটেফোঁটা যাত্রী দেখা গেলেও যানবাহনের চাপ ছিল একেবারেই কম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি চালু রয়েছে। পাশাপাশি যাত্রী পারাপারে ১৬টি লঞ্চ চলাচল করছে।

পাটুরিয়া ফেরিঘাট এলাকার ৩ নম্বর ফেরিঘাটের মুদিমালের ব্যবসায়ী রাশেদ শেখ জানান, ২৭ রোজা থেকে মানুষ ঈদের ছুটি পেয়েছে। মানুষ যা যাওয়ার তা চলে গেছে। এখন ধীরে ধীরে মানুষের চাপ কমবে।

কমছে শুরু করেছে যাত্রী-যানবাহনের চাপ

রাজবাড়ীগামী যাত্রী শাহাদাত হোসেন বলেন, ‌‘গতকাল রাতে ঘাটে অনেক ভিড় ছিল বলে শুনেছি। তবে আজ এসে দেখছি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ঈদের আর একদিন বাকি থাকায় এখন আর তেমন চাপ হবে না।’

ফরিদপুরগামী যাত্রী জিন্নাত হোসেন বলেন, ‘আমি সাভার থেকে দুপুরে রওনা দিয়েছি। রাস্তায় তেমন যানজট নেই, ঘাটও ফাঁকা। আশা করছি নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারবো।’

কমছে শুরু করেছে যাত্রী-যানবাহনের চাপ

পাটুরিয়া লঞ্চঘাটের পরিচালক পান্নালাল নন্দী জানান, বর্তমানে এ রুটে ১৬টি লঞ্চ চলাচল করছে। যাত্রী চাপ ধীরে ধীরে কমে আসছে। নতুন করে চাপ বাড়ার সম্ভাবনা নেই।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, ‘গতরাতে যাত্রী ও যানবাহনের চাপ বেশি ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা কমে এসেছে।’

মো. সজল আলী/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow