কমলগঞ্জে চুরির অভিযোগে হাত-পা বেঁধে যুবককে নির্যাতন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টাকা চুরির অভিযোগে হাত-পা বেঁধে ইমদাদুল হক ইমন (২৮) নামে এক যুবককে দুই ঘণ্টা নির্যাতনের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার শহীদনগর বাজারে একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ইমদাদুল হক ইমন উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের মিছবাউর রহমানের ছেলে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিবার সদস্যরা ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আলোচনা শুরু হয়। স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি ইমন বাজারের রয়েল ওয়ার্কশপে গাড়ির কাজ করে চলে যান। পরে ওয়ার্কশপের মালিক রয়েলের সাড়ে ৭ হাজার টাকা চুরির অপবাদে ঘটনার দিন সন্ধ্যায় দুই কর্মচারীসহ কয়েকজন ইমনকে বাজার থেকে ধরে নিয়ে যায়। সেখানে নিয়ে তার হাত-পা একত্র করে লোহার রড লাগিয়ে রশি দিয়ে বেঁধে মাটিতে ফেলে প্লাস্টিকের কেবল দিয়ে জয়নাল মিয়াসহ চার-পাঁচজন মিলে পর্যায়ক্রমে টানা ২ ঘণ্টা তার ওপর নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি ও ৪ হাজার ২০০ টাকা আদায় করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য তোয়াবুর রহমান তাকে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টাকা চুরির অভিযোগে হাত-পা বেঁধে ইমদাদুল হক ইমন (২৮) নামে এক যুবককে দুই ঘণ্টা নির্যাতনের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার শহীদনগর বাজারে একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ইমদাদুল হক ইমন উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামের মিছবাউর রহমানের ছেলে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিবার সদস্যরা ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি ইমন বাজারের রয়েল ওয়ার্কশপে গাড়ির কাজ করে চলে যান। পরে ওয়ার্কশপের মালিক রয়েলের সাড়ে ৭ হাজার টাকা চুরির অপবাদে ঘটনার দিন সন্ধ্যায় দুই কর্মচারীসহ কয়েকজন ইমনকে বাজার থেকে ধরে নিয়ে যায়। সেখানে নিয়ে তার হাত-পা একত্র করে লোহার রড লাগিয়ে রশি দিয়ে বেঁধে মাটিতে ফেলে প্লাস্টিকের কেবল দিয়ে জয়নাল মিয়াসহ চার-পাঁচজন মিলে পর্যায়ক্রমে টানা ২ ঘণ্টা তার ওপর নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি ও ৪ হাজার ২০০ টাকা আদায় করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য তোয়াবুর রহমান তাকে উদ্ধার করেন।
নির্যাতিতের ভাই খালেদুর রহমান বলেন, ‘আমার ভাই চুরি করেনি। রয়েল ওয়ার্কশপে গিয়ে জয়নাল মিয়া নির্যাতন চালান। জয়নাল মিয়া আমার ভাইকে তার সঙ্গে জাল টাকার ব্যবসায় সহযোগিতার কথা বলেন। তাতে রাজি না হওয়ায় জয়নাল মিয়া হুমকি দেন। পরিকল্পনা অনুযায়ী ভাইয়ের পায়ের মাঝখানে রড লাগিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় টানা আড়াই ঘণ্টা নির্যাতন করেন। খবর পেয়ে আমি উদ্ধার করতে গেলে আমাকেও মারধর করা হয়।
পরে মেম্বারকে বলার পর তিনি উদ্ধার করে আমাদের কাছ থেকে ৪ হাজার ২০০ টাকা নিয়ে ওয়ার্কশপের মালিককে দিয়ে সাদা কাগজে ভাইয়ের স্বাক্ষর নেন। সোমবার (৪ মে) আদালতে মামলা করতে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি সালিশে মীমাংসা করে দেওয়ার কথা বলেন।’
অভিযুক্ত জয়নাল মিয়া বলেন, ইমদাদুল হক বিখ্যাত চোর। তাকে ধরে নেওয়ার পর অনেকে নির্যাতন করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য কারও ভিডিও আপলোড না করে ষড়যন্ত্রমূলক আমার ভিডিও ছাড়া হয়েছে। আমি সামনে বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী হওয়ায় চক্রান্ত চলছে। আমি প্লাস্টিকের কেবল দিয়ে দুটি বাড়ি দিয়েছি। তাকে পুলিশে দেওয়ার আগেই মেম্বার এসে উদ্ধার করে নিয়ে যান।
ইউপি সদস্য তোয়াবুর রহমান বলেন, ইমদাদুল হকের বাবা ও ভাই রাতে আমাকে ফোন দিলে বিষয়টি জানায়। পরে সেখানে গিয়ে হাত বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। এ সময় তাকে নির্যাতনের কথা কেউ বলেনি। ইমদাদুলের চুরির স্বীকারোক্তিতে ৪ হাজার টাকা প্রতিপক্ষকে দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ইউএনওর মাধ্যমে বিষয়টি জেনে সরেজমিন উভয়পক্ষকে ডেকে সান্ত্বনা দিয়েছি। দুপক্ষকে নিয়ে সামাজিকভাবে বসে সমাধানের প্রস্তাব দিয়েছি। তাকে কেন মারা হলো, সে বিষয়সহ দু-চার দিনের মধ্যেই সামাজিকভাবে বৈঠকে বসব।
কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। নির্যাতিতের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। তবে আমরা খোঁজ নেওয়ার পর চেয়ারম্যান বলেছেন বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি খুবই নিন্দনীয় ও অমানবিক। ইউপি চেয়ারম্যানকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য বলেছি। না হলে নির্যাতিতদের থানায় অভিযোগ দেওয়ার জন্য বলেছি।
What's Your Reaction?