কমলো ফার্নেস অয়েলের দাম

ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ১০ পয়সা। মঙ্গলবার (৩০ জুন) এ নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসি জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহকৃত ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আজ মধ্যরাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিপণন কোম্পানিগুলোর (পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি করে বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ করে ২২ ফেব্রুয়ারি বিইআরসি আদেশ নম্বর— ২০২৫/০৬ এর মাধ্যমে বিপিসির মাধ্যমে সরবরাহ করা ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ে মূল্যহার, বিপিসি এর মজুতকরণ ও সরবরাহ চার্জ, ফার্নেস অয়েল বিপণনে তেল বিপ

কমলো ফার্নেস অয়েলের দাম

ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ১০ পয়সা। মঙ্গলবার (৩০ জুন) এ নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহকৃত ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আজ মধ্যরাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিপণন কোম্পানিগুলোর (পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি করে বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ করে ২২ ফেব্রুয়ারি বিইআরসি আদেশ নম্বর— ২০২৫/০৬ এর মাধ্যমে বিপিসির মাধ্যমে সরবরাহ করা ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ে মূল্যহার, বিপিসি এর মজুতকরণ ও সরবরাহ চার্জ, ফার্নেস অয়েল বিপণনে তেল বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং সমন্বিত পরিবহণ ভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

আদেশে ফার্নেস অয়েলের ভোক্তাপর্যায়ের মূল্যহার কমিশন তিন মাস ভিত্তিতে বা প্রয়োজন অনুসারে কমিশনের মাধ্যমে সমন্বয়ের বিষয়ে উল্লেখ রয়েছে।

বিইআরসি জানায়, ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ১৩ মে হতে ২৯ জুন সময়ের আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তজাতিক বাজারের দাম (প্লাটস রেট ) মে-জুন ২৬ মাসের ক্রুড অয়েলের দাম, এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় জুলাই  মাসে ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করার জন্য সুপারিশ করে। ৩০ জুন অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় কমিশন এসব বিবেচনা করে জুলাই  মাসে ফার্নেস অয়েলের মূল্যহার প্রতি লিটার ১০৯.১০ টাকায় সমন্বয় করা হয়েছে। এই দাম মঙ্গলবার দিবাগত রাত ১১ টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিপণন চার্জ প্রতি লিটার ০.৭১ টাকা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১.২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ মে দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছিল। তারও আগে ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা  থেকে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল।

উল্লেখ্য, ফার্নেস অয়েল হলো এক ধরনের ভারী জ্বালানি তেল, যা মূলত অপরিশোধিত খনিজ তেল পরিশোধনের পর অবশিষ্টাংশ থেকে উৎপাদিত হয়। আন্তর্জাতিকভাবে এটি ‘ফুয়েল অয়েল’ বা ‘বাঙ্কার ফুয়েল’ নামেও পরিচিত। এটি অত্যন্ত ঘন, আঠালো এবং গাঢ় কালো রঙের একটি তরল পদার্থ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow