কমোডের ঢাকনা হলুদ হলে সাদা করবেন যেভাবে

পরিষ্কার-পরিচ্ছন্ন বাথরুম শুধু সৌন্দর্যের জন্য নয়, স্বাস্থ্য রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই নিয়মিত বাথরুম পরিষ্কার করেন, তবুও কয়েক দিনের মধ্যেই কমোডের ঢাকনা হলুদ দাগ দেখা দেয়। বারবার ধোয়ার পরও এই দাগ সহজে উঠতে চায় না। অনেকে মনে করেন, এটি শুধু ময়লা জমার ফল। কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে প্লাস্টিকের স্বাভাবিক রাসায়নিক পরিবর্তন, পানির খনিজ পদার্থ এবং প্রতিদিনের ব্যবহারে জমে থাকা নানা উপাদান। সঠিক উপায়ে পরিষ্কার করলে এই দাগ অনেকটাই কমানো সম্ভব। আসুন জেনে নেওয়া যাক- যে কারণে কমোডের ঢাকনা হলুদ হয়ে যায় বর্তমানের অধিকাংশ কমোডের ঢাকনা প্লাস্টিক দিয়ে তৈরি। এই প্লাস্টিককে আরও টেকসই করতে উৎপাদনের সময় বিভিন্ন রাসায়নিক উপাদান যোগ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে বাতাসের অক্সিজেন, আর্দ্রতা ও আলোয় এসব উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। এর ফলে প্লাস্টিকের রং সাদা থেকে হলুদাভ হয়ে যেতে পারে। এই প্রক্রিয়াকে পলিমার ডিগ্রেডেশন বলা হয়। এছাড়া প্রতিদিনের ব্যবহারে পানিতে থাকা ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, সাবানের অবশিষ্টাংশ, প্রস্রাবের খনিজ উপাদান এবং ত্বকের প্রাকৃতিক তেল ধীরে ধীরে সিটের ওপর জমে যায়। নিয়মিত প

কমোডের ঢাকনা হলুদ হলে সাদা করবেন যেভাবে

পরিষ্কার-পরিচ্ছন্ন বাথরুম শুধু সৌন্দর্যের জন্য নয়, স্বাস্থ্য রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই নিয়মিত বাথরুম পরিষ্কার করেন, তবুও কয়েক দিনের মধ্যেই কমোডের ঢাকনা হলুদ দাগ দেখা দেয়। বারবার ধোয়ার পরও এই দাগ সহজে উঠতে চায় না। অনেকে মনে করেন, এটি শুধু ময়লা জমার ফল। কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে প্লাস্টিকের স্বাভাবিক রাসায়নিক পরিবর্তন, পানির খনিজ পদার্থ এবং প্রতিদিনের ব্যবহারে জমে থাকা নানা উপাদান।

সঠিক উপায়ে পরিষ্কার করলে এই দাগ অনেকটাই কমানো সম্ভব। আসুন জেনে নেওয়া যাক-

যে কারণে কমোডের ঢাকনা হলুদ হয়ে যায়

বর্তমানের অধিকাংশ কমোডের ঢাকনা প্লাস্টিক দিয়ে তৈরি। এই প্লাস্টিককে আরও টেকসই করতে উৎপাদনের সময় বিভিন্ন রাসায়নিক উপাদান যোগ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে বাতাসের অক্সিজেন, আর্দ্রতা ও আলোয় এসব উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। এর ফলে প্লাস্টিকের রং সাদা থেকে হলুদাভ হয়ে যেতে পারে। এই প্রক্রিয়াকে পলিমার ডিগ্রেডেশন বলা হয়।

এছাড়া প্রতিদিনের ব্যবহারে পানিতে থাকা ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, সাবানের অবশিষ্টাংশ, প্রস্রাবের খনিজ উপাদান এবং ত্বকের প্রাকৃতিক তেল ধীরে ধীরে সিটের ওপর জমে যায়। নিয়মিত পরিষ্কার না করলে এগুলোই স্থায়ী হলুদ দাগের কারণ হয়ে দাঁড়ায়।

jago

হাইড্রোজেন পারক্সাইড ও বেকিং সোডার পেস্ট

হলুদ দাগ তুলতে সবচেয়ে কার্যকর ঘরোয়া উপায়গুলোর একটি হলো বেকিং সোডা ও হাইড্রোজেন পারক্সাইডের মিশ্রণ। ২ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে প্রয়োজনমতো হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এরপর দাগের ওপর ভালোভাবে লাগিয়ে ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। সময় হলে একটি নরম মাইক্রোফাইবার কাপড় বা স্পঞ্জ দিয়ে আলতোভাবে ঘষে পরিষ্কার করুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। একবারেই সব দাগ চলে না গেলেও নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে সিটের উজ্জ্বলতা ফিরে আসতে পারে।

বেকিং সোডা ও ভিনেগারের ব্যবহার

বাথরুম পরিষ্কারের আরেকটি জনপ্রিয় উপায় হলো বেকিং সোডা ও সাদা ভিনেগারের মিশ্রণ। প্রথমে টয়লেট সিট সামান্য ভিজিয়ে নিন। এরপর হলুদ অংশে পর্যাপ্ত বেকিং সোডা ছিটিয়ে দিন। এর ওপর সাদা ভিনেগার স্প্রে বা ঢেলে দিন। দুটির বিক্রিয়ায় ফেনা তৈরি হবে, যা জমে থাকা খনিজ, সাবানের আস্তরণ ও ময়লা আলগা করতে সাহায্য করে। ১০ মিনিট অপেক্ষা করে একটি নরম স্পঞ্জ দিয়ে আলতোভাবে ঘষুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ব্লিচ ব্যবহারে সতর্ক থাকুন

অনেকেই দ্রুত ফল পাওয়ার আশায় ব্লিচ ব্যবহার করেন। তবে বারবার ব্লিচ ব্যবহার করলে প্লাস্টিকের গঠন দুর্বল হয়ে যেতে পারে। এতে সিট আরও দ্রুত বিবর্ণ হওয়ার ঝুঁকি থাকে। তাই ব্লিচ নিয়মিত ব্যবহার না করে তুলনামূলক মৃদু ও নিরাপদ ক্লিনার ব্যবহার করাই ভালো।

ভবিষ্যতে হলুদ দাগ এড়াতে যা করবেন

  • শুধু দাগ পরিষ্কার করলেই হবে না, নতুন করে দাগ জমা ঠেকাতেও কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি।
  • সপ্তাহে অন্তত একবার টয়লেট সিট পরিষ্কার করুন।
  • বাথরুমে পর্যাপ্ত বায়ুচলাচলের ব্যবস্থা রাখুন, যাতে আর্দ্রতা কম থাকে।
  • ব্যবহারের পর সিট শুকনো কাপড় দিয়ে মুছে দিলে খনিজ জমার প্রবণতা কমে।
  • কড়া রাসায়নিকের বদলে মৃদু ক্লিনজার ব্যবহার করুন।
  • দীর্ঘদিন ময়লা জমতে দেবেন না।

 

কমোডের ঢাকনা হলুদ হয়ে যাওয়া খুবই সাধারণ একটি সমস্যা। এটি শুধু ময়লার কারণে নয়, প্লাস্টিকের স্বাভাবিক বয়সজনিত পরিবর্তন এবং পানির খনিজ পদার্থের কারণেও হতে পারে। তাই সমস্যার মূল কারণ বুঝে সঠিক পদ্ধতিতে পরিষ্কার করাই সবচেয়ে কার্যকর সমাধান। নিয়মিত যত্ন নিলে আপনার বাথরুম থাকবে পরিষ্কার, স্বাস্থ্যকর এবং দীর্ঘদিন ঝকঝকে।

সূত্র: সাউদার্ন লিভিং, গুড হাউজকিপিং

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow