‘কয়েক মাস আগেও এখানে থাকার স্বপ্ন দেখিনি’
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নেমে হুলিয়ান আলভারেজের গোলে অ্যাসিস্ট করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড ফ্লাকো লোপেস। ৩-১ ব্যবধানে জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে পালমেইরাসের এই স্ট্রাইকার বলেন, কয়েক মাস আগেও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার কথা তিনি কল্পনাও করেননি। ম্যাচ শেষে লোপেস বলেন, ‘আমি শুধু কৃতজ্ঞ থাকতে চাই এবং মাঠে নিজের সর্বোচ্চটা দিতে চাই। এই সুযোগ পাওয়ায় এবং দলের মধ্যে নিজের জায়গা করে নিতে পেরে আমি খুবই খুশি। জীবন অনেক সময় এমন চমক দেয়, যা কল্পনাও করা যায় না। কয়েক মাস আগেও আমি এখানে থাকার স্বপ্ন দেখিনি। আর এখন আমি বিশ্বকাপে খেলছি, অ্যাসিস্টও করেছি। এটা আমার জীবনের এক স্বপ্নের মতো। আগামী চ্যালেঞ্জের জন্যও আমি নিজেকে প্রস্তুত রাখবো।’ এটি ছিল ২৫ বছর বয়সী ফ্লাকো লোপেসের ২০২৬ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে তিনি সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যদিও এখনও গোলের দেখা পাননি, তবে দলের সাফল্যে অবদান রাখতে পেরে তিনি দারুণ আনন্দিত। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে থাকা আর্জেন্টিনা দল সম্পর্কে লোপেস বলেন, ‘প্রতিটি ম্যা
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে বদলি হিসেবে নেমে হুলিয়ান আলভারেজের গোলে অ্যাসিস্ট করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড ফ্লাকো লোপেস। ৩-১ ব্যবধানে জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে পালমেইরাসের এই স্ট্রাইকার বলেন, কয়েক মাস আগেও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার কথা তিনি কল্পনাও করেননি।
ম্যাচ শেষে লোপেস বলেন, ‘আমি শুধু কৃতজ্ঞ থাকতে চাই এবং মাঠে নিজের সর্বোচ্চটা দিতে চাই। এই সুযোগ পাওয়ায় এবং দলের মধ্যে নিজের জায়গা করে নিতে পেরে আমি খুবই খুশি। জীবন অনেক সময় এমন চমক দেয়, যা কল্পনাও করা যায় না। কয়েক মাস আগেও আমি এখানে থাকার স্বপ্ন দেখিনি। আর এখন আমি বিশ্বকাপে খেলছি, অ্যাসিস্টও করেছি। এটা আমার জীবনের এক স্বপ্নের মতো। আগামী চ্যালেঞ্জের জন্যও আমি নিজেকে প্রস্তুত রাখবো।’
এটি ছিল ২৫ বছর বয়সী ফ্লাকো লোপেসের ২০২৬ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে তিনি সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যদিও এখনও গোলের দেখা পাননি, তবে দলের সাফল্যে অবদান রাখতে পেরে তিনি দারুণ আনন্দিত।
বিশ্বকাপ জয়ের লক্ষ্যে থাকা আর্জেন্টিনা দল সম্পর্কে লোপেস বলেন, ‘প্রতিটি ম্যাচই অসাধারণ। আমরা সবাই আবেগ নিয়ে খেলি। সমর্থকেরা দারুণ পরিবেশ তৈরি করেছেন, আর আমরা এগিয়ে চলেছি। বড় খেলোয়াড়রা এমন মুহূর্তই উপভোগ করে। আর্জেন্টিনা অসাধারণ খেলোয়াড়ে ভরপুর। আমরা খুবই খুশি। এখন সেরা প্রস্তুতি নিয়েই পরের ম্যাচে নামবো এবং শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই করব, যেমনটা সবসময় করি।’
সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। আগামী বুধবার আটলান্টায় তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। অন্য সেমিফাইনালে মঙ্গলবার ডালাসে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।
আরআর/আইএন
What's Your Reaction?