করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপ (এসএসজি) তাদের নতুন করপোরেট লোগো উন্মোচন করেছে। মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত কর্পোরেট ট্রান্সফরমেশন সেলিব্রেশন ও ৩৩তম অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) অনুষ্ঠানে এ লোগো উন্মোচিত হয়।
সুপার ষ্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশিদ আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করেন। নতুন এই পরিচয় প্রতিষ্ঠানটির উদ্ভাবন, অগ্রগতি এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়িক ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, প্রবৃদ্ধির কৌশল এবং কর্পোরেট রূপান্তরের নতুন দিগন্ত তুলে ধরা হয়।
তিন দশকেরও বেশি সময় ধরে দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে আসা সুপার ষ্টার গ্রুপ নতুন এই ব্র্যান্ড পরিচয়ের মাধ্যমে আগামী দিনের আরও শক্তিশালী ও টেকসই অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করেছে।