কর্ণফুলী মোহনায় যান্ত্রিক ত্রুটিতে আটকা কনটেইনারবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়েছে একটি কনটেইনারবাহী জাহাজ। জাহাজটিকে সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষের টাগবোটের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। বন্দর সূত্রে জানা গেছে, এমভি সিএনসি ইউরেনাস নামের কনটেইনারবাহী জাহাজটি সোমবার (৩ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রাম বন্দরের অদূরে কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এতে জাহাজটি মোহনায় আটকে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত জাহাজটি একই স্থানে অবস্থান করছিল। আটকে পড়া জাহাজটি উদ্ধারে চট্টগ্রাম বন্দরের দুটি টাগবোট কাজ করছে। তাদের সঙ্গে উদ্ধার অভিযানে সহায়তা করছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড। তবে জাহাজটি মোহনায় আটকে পড়লেও চট্টগ্রাম বন্দরের নৌপথে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, বন্দর চ্যানেল দিয়ে চলাচলের সময় কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাসের স্টিয়ারিংয়ে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ২ নম্ব

কর্ণফুলী মোহনায় যান্ত্রিক ত্রুটিতে আটকা কনটেইনারবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়েছে একটি কনটেইনারবাহী জাহাজ। জাহাজটিকে সরিয়ে নিতে বন্দর কর্তৃপক্ষের টাগবোটের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

বন্দর সূত্রে জানা গেছে, এমভি সিএনসি ইউরেনাস নামের কনটেইনারবাহী জাহাজটি সোমবার (৩ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে চট্টগ্রাম বন্দরের অদূরে কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এতে জাহাজটি মোহনায় আটকে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত জাহাজটি একই স্থানে অবস্থান করছিল।

আটকে পড়া জাহাজটি উদ্ধারে চট্টগ্রাম বন্দরের দুটি টাগবোট কাজ করছে। তাদের সঙ্গে উদ্ধার অভিযানে সহায়তা করছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড।

তবে জাহাজটি মোহনায় আটকে পড়লেও চট্টগ্রাম বন্দরের নৌপথে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

তিনি জানান, বন্দর চ্যানেল দিয়ে চলাচলের সময় কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাসের স্টিয়ারিংয়ে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে পড়ে।

তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই বন্দরের শক্তিশালী দুটি টাগবোট কান্ডারি ৪ ও কান্ডারি ১১ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে। জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow