কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে আহত সজিব হোসেন (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সজিব হোসেন শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার রাত নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বেপরোয়া গতির ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন- পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির মো. ইউসুফ (৫৩), আশিয়াশ ইউনিয়নের মোল্লাপাড়া খন্দকার বাড়ির রুবেল (২৬) এবং পটিয়া পৌরসভার গোবিন্দখীল এলাকার হারুনুর রশিদ (৫১)। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কর্ণফুলী
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে আহত সজিব হোসেন (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
সজিব হোসেন শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার রাত নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বেপরোয়া গতির ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
তারা হলেন- পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির মো. ইউসুফ (৫৩), আশিয়াশ ইউনিয়নের মোল্লাপাড়া খন্দকার বাড়ির রুবেল (২৬) এবং পটিয়া পৌরসভার গোবিন্দখীল এলাকার হারুনুর রশিদ (৫১)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কর্ণফুলী থানার ভেল্লাপাড়া এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত সজিব হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এমআরএএইচ/এমএএইচ/
What's Your Reaction?