কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল শ্রমিকের

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. শিহাব মিয়া (২১) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তিরবাজার সংলগ্ন ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত শিহাব মিয়া উপজেলার গোয়ারী গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি ভালুকার মল্লিকবাড়ি মোড় এলাকায় অবস্থিত ‘বাটারফ্লাই’ কারখানায় জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন শিহাব। পথে গোয়ারী মুক্তিরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow