কর্মী ছাঁটাই করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আগামী চার বছরে বিশ্বজুড়ে ৭ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়িয়ে কম মূল্য সংযোজনকারী মানবসম্পদ প্রতিস্থাপনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। লন্ডনভিত্তিক ব্যাংকটি জানায়, লাভ বাড়ানো এবং প্রতিযোগিতা মোকাবিলায় তাদের কার্যক্রম আরও সাশ্রয়ী ও দক্ষ করতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল উইনটার বলেন, এটি শুধু খরচ কমানো নয়। কিছু ক্ষেত্রে কম মূল্য সংযোজনকারী মানবসম্পদকে প্রযুক্তি ও বিনিয়োগমূলধনের মাধ্যমে প্রতিস্থাপন করা হচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে তাদের করপোরেট কার্যক্রমসংক্রান্ত পদ ১৫ শতাংশ কমানো হবে। রয়টার্সের হিসাব অনুযায়ী, এতে ৫২ হাজারের বেশি করপোরেট কর্মীর মধ্যে অন্তত ৭ হাজার কর্মী চাকরি হারাতে পারেন। বর্তমানে বিশ্বজুড়ে ব্যাংকটির মোট কর্মীসংখ্যা প্রায় ৮২ হাজার। বিল উইনটার বলেন, স্বয়ংক্রিয় প্রযুক্তি ও এআই ব্যবহারের ফলে এই কর্মীসংকোচন হবে। তবে ক্ষতিগ্রস্ত কর্মীদের পুনঃপ্রশিক্ষণের সুযোগও দেওয়া হবে। তিনি বলেন, যারা নতুন দক্

কর্মী ছাঁটাই করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আগামী চার বছরে বিশ্বজুড়ে ৭ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বাড়িয়ে কম মূল্য সংযোজনকারী মানবসম্পদ প্রতিস্থাপনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।

লন্ডনভিত্তিক ব্যাংকটি জানায়, লাভ বাড়ানো এবং প্রতিযোগিতা মোকাবিলায় তাদের কার্যক্রম আরও সাশ্রয়ী ও দক্ষ করতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিল উইনটার বলেন, এটি শুধু খরচ কমানো নয়। কিছু ক্ষেত্রে কম মূল্য সংযোজনকারী মানবসম্পদকে প্রযুক্তি ও বিনিয়োগমূলধনের মাধ্যমে প্রতিস্থাপন করা হচ্ছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে তাদের করপোরেট কার্যক্রমসংক্রান্ত পদ ১৫ শতাংশ কমানো হবে। রয়টার্সের হিসাব অনুযায়ী, এতে ৫২ হাজারের বেশি করপোরেট কর্মীর মধ্যে অন্তত ৭ হাজার কর্মী চাকরি হারাতে পারেন।

বর্তমানে বিশ্বজুড়ে ব্যাংকটির মোট কর্মীসংখ্যা প্রায় ৮২ হাজার।

বিল উইনটার বলেন, স্বয়ংক্রিয় প্রযুক্তি ও এআই ব্যবহারের ফলে এই কর্মীসংকোচন হবে। তবে ক্ষতিগ্রস্ত কর্মীদের পুনঃপ্রশিক্ষণের সুযোগও দেওয়া হবে।

তিনি বলেন, যারা নতুন দক্ষতা অর্জন করতে চান এবং কাজ চালিয়ে যেতে চান, তাদের পুনর্বিন্যাসের সব সুযোগ আমরা দিচ্ছি।

গত এক দশকে সম্ভাব্য অধিগ্রহণের ঝুঁকিতে থাকা একটি ব্যাংক থেকে স্থিতিশীল মুনাফাকারী প্রতিষ্ঠানে রূপান্তরের যে প্রচেষ্টা চালাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, এই সিদ্ধান্তকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

গত ১২ মাসে ব্যাংকটির লন্ডন তালিকাভুক্ত শেয়ারের দাম ৬৫ শতাংশ বেড়েছে। তবে নতুন কৌশল ঘোষণার পর মঙ্গলবার শুরুর লেনদেনে শেয়ারদর প্রায় ০.৫ শতাংশ কমে যায়।

বিশ্লেষকদের মতে, ব্যাংকের নতুন লক্ষ্যমাত্রা বাজারের প্রত্যাশার তুলনায় কিছুটা রক্ষণশীল।

এদিকে, বিশ্বজুড়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম আরও দক্ষ করতে এআই ব্যবহার করে কর্মীসংখ্যা কমানোর পথে হাঁটছে। এর আগে জাপানেরি মিঝুহু গ্রুপও আগামী এক দশকে প্রায় ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করে।

সূত্র: রয়টার্স

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow