কলকাতা বিমানবন্দর থেকে কোটি টাকার অলংকারসহ গ্রেফতার ১
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ কোটি রুপির বেশি মূল্যের অলংকারসহ রাম অবতার শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিমানবন্দরের ডমেস্টিক কার্গো টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, বুধবার (৫ আগস্ট) রাতে গোপন সূত্রে অলংকার পাচারের খবর পায় বিমানবন্দর থানা। এরপরই বিমানবন্দরের ডমেস্টিক কার্গো চত্বরে কড়া নজরদারি চালায় পুলিশ। গ্রেফতার রাম অবতার শর্মা/ ছবি: পশ্চিমবঙ্গ প্রতিনিধির পাঠানো বৃহস্পতিবার (৬ আগস্ট) পুলিশ বিমানবন্দরের ওই অঞ্চল থেকে স্কুটার নিয়ে এক ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখে। সেসময় তাকে দেখে পুলিশের সন্দেহ হয় ও স্কুটারসহ আটক করে তার জিজ্ঞাসাবাদ নেওয়া শুরু করে। ওই ব্যক্তির কথা-বার্তায় অসংলগ্নতা প্রকাশ পাওয়ায় পুলিশের সন্দেহ আরও বাড়ে। এরপরই তাকে তল্লাশি করলে তার কাছ থেকে সোনা, হীরা, চুনি ও রূপার অলংকার জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য ১ কোটি রুপিরও বেশি। ওই সব গহনার কোনো বৈধ নথি দেখাতে না পারায় রামকে গ্রেফতার দেখায় বিধাননগর কমিশনারেটের এনএসসিবিআই থানার পুলিশ। কোন বিমানে, কীভাবে ওই গহনাগুলো আনা হয়েছে ও
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ কোটি রুপির বেশি মূল্যের অলংকারসহ রাম অবতার শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিমানবন্দরের ডমেস্টিক কার্গো টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বুধবার (৫ আগস্ট) রাতে গোপন সূত্রে অলংকার পাচারের খবর পায় বিমানবন্দর থানা। এরপরই বিমানবন্দরের ডমেস্টিক কার্গো চত্বরে কড়া নজরদারি চালায় পুলিশ।
গ্রেফতার রাম অবতার শর্মা/ ছবি: পশ্চিমবঙ্গ প্রতিনিধির পাঠানো
বৃহস্পতিবার (৬ আগস্ট) পুলিশ বিমানবন্দরের ওই অঞ্চল থেকে স্কুটার নিয়ে এক ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখে। সেসময় তাকে দেখে পুলিশের সন্দেহ হয় ও স্কুটারসহ আটক করে তার জিজ্ঞাসাবাদ নেওয়া শুরু করে।
ওই ব্যক্তির কথা-বার্তায় অসংলগ্নতা প্রকাশ পাওয়ায় পুলিশের সন্দেহ আরও বাড়ে। এরপরই তাকে তল্লাশি করলে তার কাছ থেকে সোনা, হীরা, চুনি ও রূপার অলংকার জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য ১ কোটি রুপিরও বেশি।
ওই সব গহনার কোনো বৈধ নথি দেখাতে না পারায় রামকে গ্রেফতার দেখায় বিধাননগর কমিশনারেটের এনএসসিবিআই থানার পুলিশ।
কোন বিমানে, কীভাবে ওই গহনাগুলো আনা হয়েছে ও এর সঙ্গে আর কে কে জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিকে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।
ডিডি/এসএএইচ
What's Your Reaction?