কলকাতায় বামপন্থিদের মিছিলে মানুষের ঢল, মোদীবিরোধী স্লোগান
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস এবং তার প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশের দমনপীড়নের অভিযোগকে সামনে রেখে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। গতকাল শুক্রবার (২৪ জুলাই) কলকাতায় বিশাল মিছিলের ডাক দেয় বামপন্থি আটটি সংগঠন। এতে অংশ নেয় ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সদস্যরাও। মিছিল থেকে মোদীবিরোধী বিভিন্ন স্লোগান দেন প্রতিবাদীরা। এদিন মিছিলে অংশ নেওয়া বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছিল এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ ও এআইএসএসহ বিভিন্ন বামপন্থি ছাত্র-যুব সংগঠন। এমনকি বহু অভিভাবককেও এই মিছিলে অংশ নিতে দেখা যায়। মিছিলটি শুরু হয় শিয়ালদহ স্টেশন চত্বর থেকে এবং শেষ হয় কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। এদিন সকাল থেকেই সংগঠনের সদস্যরা শিয়ালদহ স্টেশনের বাইরে জমায়েত হতে থাকেন। এরপর বিকেলে সেখান থেকেই মিছিল করে ধর্মতলার দিকে এগোতে থাকেন তারা। মিছিল থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ওঠে। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও স্লোগান দেন আন্দোলনকারীরা। মিছিল
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস এবং তার প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশের দমনপীড়নের অভিযোগকে সামনে রেখে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। গতকাল শুক্রবার (২৪ জুলাই) কলকাতায় বিশাল মিছিলের ডাক দেয় বামপন্থি আটটি সংগঠন। এতে অংশ নেয় ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সদস্যরাও। মিছিল থেকে মোদীবিরোধী বিভিন্ন স্লোগান দেন প্রতিবাদীরা।
এদিন মিছিলে অংশ নেওয়া বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছিল এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ ও এআইএসএসহ বিভিন্ন বামপন্থি ছাত্র-যুব সংগঠন। এমনকি বহু অভিভাবককেও এই মিছিলে অংশ নিতে দেখা যায়।
মিছিলটি শুরু হয় শিয়ালদহ স্টেশন চত্বর থেকে এবং শেষ হয় কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। এদিন সকাল থেকেই সংগঠনের সদস্যরা শিয়ালদহ স্টেশনের বাইরে জমায়েত হতে থাকেন। এরপর বিকেলে সেখান থেকেই মিছিল করে ধর্মতলার দিকে এগোতে থাকেন তারা।
মিছিল থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি ওঠে। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও স্লোগান দেন আন্দোলনকারীরা। মিছিলের শুরুতে কলকাতা পুলিশ আটকালেও পরে ছেড়ে দেওয়া হয়।
শান্তিপূর্ণ এই মিছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারীদের একাংশ গণমাধ্যমের কর্মীদের দেখে ‘গদি মিডিয়া’ বলে স্লোগান দেয় এবং তাদের লক্ষ্য করে জুতা ও পানি ছুড়ে মারে। এই পরিস্থিতি পুলিশ সামাল দিতে গেলে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করেও জুতা ও পানির বোতল ছুড়ে মারে।
এ বিষয়ে এক আন্দোলনকারী জানিয়েছেন, যারা এই গণ্ডগোল করছে তারা আমাদের লোক নয়। তারা বহিরাগত। শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করতে তারা এসেছে।
ডিডি/কেএএ/
What's Your Reaction?