কলকাতায় চলছে ‘প্রিন্স’-এর শুটিং!

আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে পুরোদমে এগিয়ে চলছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। শ্রীলঙ্কা পর্ব শেষ করে বর্তমানে কলকাতায় ছবিটির শেষ লটের দৃশ্যধারণ চলছে। কলকাতার হাওড়ার শালিমার ওয়ার্কের একটি পুরোনো কারখানায় কয়েক দিন শুটিং করার পর এখন বউবাজার, আলিপুর জেল ও ভারতলক্ষ্মী স্টুডিওসহ শহরের বিভিন্ন লোকেশনে ক্যামেরা ঘুরছে। এই শিডিউলে শাকিব খানের সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবিতে ফারিণকে দেখা যাবে ‘দিলরুবা’ চরিত্রে। তবে গল্পে ফারিণের সঙ্গে জ্যোতির্ময়ীর সরাসরি কোনো দৃশ্য নেই বলে জানা গেছে। ছবিতে শাকিব খান অভিনয় করছেন ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে। তার সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করছেন লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। গল্প অনুযায়ী, লোকনাথ দে ওরফে ‘গোপাল কর’-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পিয়ান। স্বামীর মৃত্যুর পর তার গদিতে বসে পিয়ান হয়ে উঠবেন এক দুর্ধর্ষ লেডি ডন এবং পরবর্তীতে তিনি হাত মেলাবেন ‘কালা জাহাঙ্গীর’ শাকিবের সঙ্গে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলকাতার এই লটের শুটিং শেষ করেই পুরো টিম উড়াল দেবে ভারতের হা

কলকাতায় চলছে ‘প্রিন্স’-এর শুটিং!

আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে পুরোদমে এগিয়ে চলছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। শ্রীলঙ্কা পর্ব শেষ করে বর্তমানে কলকাতায় ছবিটির শেষ লটের দৃশ্যধারণ চলছে।

কলকাতার হাওড়ার শালিমার ওয়ার্কের একটি পুরোনো কারখানায় কয়েক দিন শুটিং করার পর এখন বউবাজার, আলিপুর জেল ও ভারতলক্ষ্মী স্টুডিওসহ শহরের বিভিন্ন লোকেশনে ক্যামেরা ঘুরছে। এই শিডিউলে শাকিব খানের সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবিতে ফারিণকে দেখা যাবে ‘দিলরুবা’ চরিত্রে। তবে গল্পে ফারিণের সঙ্গে জ্যোতির্ময়ীর সরাসরি কোনো দৃশ্য নেই বলে জানা গেছে।

ছবিতে শাকিব খান অভিনয় করছেন ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে। তার সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করছেন লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। গল্প অনুযায়ী, লোকনাথ দে ওরফে ‘গোপাল কর’-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পিয়ান। স্বামীর মৃত্যুর পর তার গদিতে বসে পিয়ান হয়ে উঠবেন এক দুর্ধর্ষ লেডি ডন এবং পরবর্তীতে তিনি হাত মেলাবেন ‘কালা জাহাঙ্গীর’ শাকিবের সঙ্গে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলকাতার এই লটের শুটিং শেষ করেই পুরো টিম উড়াল দেবে ভারতের হায়দরাবাদে। ‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। আর সিনেমাটির চিত্রগ্রহণে নান্দনিক ফ্রেম বন্দি করছেন বলিউডের দুই প্রখ্যাত চিত্রগ্রাহক অমিত রায় ও শৈলেশ অবস্থী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow