কলম্বিয়ার জার্সি গায়ে জড়ালেন স্পেনের ইয়ামাল

স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পর এবার ছুটির সময়টা দারুণ উপভোগ করছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। কলম্বিয়ার মেডেলিনে ঘুরে বেড়ানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও সংগীতের সঙ্গেও নিজেকে মিশিয়ে নিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এমনকি কলম্বিয়ার জাতীয় দলের জার্সি গায়ে জনপ্রিয় সংগীতশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মঞ্চে উঠে গান গাইতেও দেখা গেছে তাকে। বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই ছুটি কাটাতে কলম্বিয়ায় পাড়ি জমান ইয়ামাল। দক্ষিণ আমেরিকার দেশটিতে অবস্থানের পুরোটা সময়ই বেশ ব্যস্ততায় কাটাচ্ছেন ১৯ বছর বয়সী এই তারকা। বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার পাশাপাশি দক্ষিণ আমেরিকার জনপ্রিয় শিল্পী ও ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের সঙ্গেও সময় কাটাচ্ছেন তিনি। বৃহস্পতিবার মেডেলিনের বিখ্যাত কমুনা ১৩ এলাকায় দেখা যায় ইয়ামালকে। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ওয়েস্টকলের সঙ্গে এলাকাটি ঘুরে দেখেন তিনি। এ সময় তার পরনে ছিল কলম্বিয়ার জাতীয় দলের ঐতিহ্যবাহী হলুদ, নীল ও লাল রঙের জার্সি। এরপর ওয়েস্টকলের সঙ্গে ইয়ামাল যোগ দেন জনপ্রিয় গায়ক রায়ান কাস্ত্রোর একটি ফ্রি আউটডোর কনসার্টে। সেখানেই ঘটে আরও চমকপ্রদ ঘটনা। রায়ান কাস্ত্রোর সঙ্গে ম

কলম্বিয়ার জার্সি গায়ে জড়ালেন স্পেনের ইয়ামাল

স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পর এবার ছুটির সময়টা দারুণ উপভোগ করছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। কলম্বিয়ার মেডেলিনে ঘুরে বেড়ানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও সংগীতের সঙ্গেও নিজেকে মিশিয়ে নিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এমনকি কলম্বিয়ার জাতীয় দলের জার্সি গায়ে জনপ্রিয় সংগীতশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মঞ্চে উঠে গান গাইতেও দেখা গেছে তাকে।

বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই ছুটি কাটাতে কলম্বিয়ায় পাড়ি জমান ইয়ামাল। দক্ষিণ আমেরিকার দেশটিতে অবস্থানের পুরোটা সময়ই বেশ ব্যস্ততায় কাটাচ্ছেন ১৯ বছর বয়সী এই তারকা। বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার পাশাপাশি দক্ষিণ আমেরিকার জনপ্রিয় শিল্পী ও ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের সঙ্গেও সময় কাটাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার মেডেলিনের বিখ্যাত কমুনা ১৩ এলাকায় দেখা যায় ইয়ামালকে। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ওয়েস্টকলের সঙ্গে এলাকাটি ঘুরে দেখেন তিনি। এ সময় তার পরনে ছিল কলম্বিয়ার জাতীয় দলের ঐতিহ্যবাহী হলুদ, নীল ও লাল রঙের জার্সি।

এরপর ওয়েস্টকলের সঙ্গে ইয়ামাল যোগ দেন জনপ্রিয় গায়ক রায়ান কাস্ত্রোর একটি ফ্রি আউটডোর কনসার্টে। সেখানেই ঘটে আরও চমকপ্রদ ঘটনা। রায়ান কাস্ত্রোর সঙ্গে মঞ্চে উঠে পড়েন বার্সেলোনার এই তারকা। জনপ্রিয় গান ‘এল রিতমো কে নোস উনে’-এর সঙ্গে গলা মেলানোর পাশাপাশি নাচতেও দেখা যায় তাকে। ইয়ামালের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কনসার্টের পরিবেশ আরও জমে ওঠে।

কলম্বিয়া সফরে শুধু সংগীত আর বিনোদনেই থেমে থাকেননি ইয়ামাল। অ্যান্টিওকিয়া অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও ঘুরে দেখেছেন তিনি। সফরের অংশ হিসেবে তিনি পরিদর্শন করেন ‘লা আলপুরাহা’ অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, যা অ্যান্টিওকিয়া বিভাগের সরকারের প্রধান কার্যালয়।

সেখানে অ্যান্টিওকিয়ার মেয়র ফেদেরিকো গুতিয়েরেজের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় ইয়ামালকে। পরে তিনি মেডেলিনের বিখ্যাত ফেরিয়া দে লাস ফ্লোরেস উৎসবেও অংশ নেন। ফুলের এই ঐতিহ্যবাহী উৎসবটি শহরটির অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন।

বিশ্বকাপ জয়ের পর ইয়ামালের এই ছুটির সময়টি তাই শুধু বিশ্রামেই সীমাবদ্ধ থাকেনি। বরং কলম্বিয়ার সংস্কৃতি, সংগীত ও মানুষের সঙ্গে মিশে গিয়ে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন তিনি।

তবে এবার ছুটির পালা শেষ করে ইউরোপে ফেরার প্রস্তুতি নিতে হচ্ছে ইয়ামালকে। ব্যস্ত নতুন মৌসুম সামনে রেখে আগামী ১২ আগস্ট স্পেনে ফিরে বার্সেলোনার অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow