ফরিদপুর-কুমিল্লার সঙ্গে বগুড়া বিভাগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার পর ফরিদপুর ও কুমিল্লার সঙ্গে বগুড়া বিভাগ বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (১ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। বগুড়ার শিবগঞ্জ গোলচত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন প্রতিমন্ত্রী। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এসময় প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বিভাগের ব্যাপারে মুখ্য সচিব এবং আমি প্রধানমন্ত্রীর সঙ্গে এখনো বিস্তারিত আলোচনা করিনি। প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলে সম্মতি দিলে, ফরিদপুর এবং কুমিল্লার পাশাপাশি বগুড়া বিভাগের এ প্রক্রিয়াটি আমরা এগিয়ে নেব। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে চায়। তিনি বলেন, আগামী ৫ বছরে দেশজু

ফরিদপুর-কুমিল্লার সঙ্গে বগুড়া বিভাগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার পর ফরিদপুর ও কুমিল্লার সঙ্গে বগুড়া বিভাগ বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বগুড়ার শিবগঞ্জ গোলচত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন প্রতিমন্ত্রী। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

এসময় প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বিভাগের ব্যাপারে মুখ্য সচিব এবং আমি প্রধানমন্ত্রীর সঙ্গে এখনো বিস্তারিত আলোচনা করিনি। প্রধানমন্ত্রী সবার সঙ্গে কথা বলে সম্মতি দিলে, ফরিদপুর এবং কুমিল্লার পাশাপাশি বগুড়া বিভাগের এ প্রক্রিয়াটি আমরা এগিয়ে নেব।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে চায়। তিনি বলেন, আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা করা মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি। এ বছর ৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা থাকলেও সব বিভাগ মিলিয়ে প্রায় ৬ কোটি ৮০ লাখ চারা রোপণ সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবার মেলায় উপজেলার ১৫টি নার্সারি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের সংগ্রহ নিয়ে অংশ নিয়েছে। মেলার বিভিন্ন স্টল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাধারণ মানুষকে বাসাবাড়ি ও খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বৃক্ষমেলা উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগঞ্জে নবনির্মিত হেলিপ্যাডের শুভ উদ্বোধন করেন।

এল.বি/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow