কাঁঠালের পিঠার রেসিপি

‘কাঁঠাল’ বাংলার গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে একেবারে আলাদা এক ভালোবাসার নাম। পাকা কাঁঠালের মিষ্টি ঘ্রাণ, রসালো স্বাদ আর নস্টালজিক অনুভূতি যেন গ্রামের মাটির সঙ্গে মিশে থাকা এক টুকরো স্মৃতি। আর সেই কাঁঠাল যখন পিঠার আকারে রূপ নেয়, তখন তা শুধু খাবার থাকে না; হয়ে ওঠে উৎসব, ঐতিহ্য আর ঘরোয়া উষ্ণতার এক অনন্য মিলন। কাঁঠালের পিঠা আমাদের গ্রামীণ রান্নার সংস্কৃতিতে বিশেষ একটি স্থান দখল করে আছে। পাকা কাঁঠালের কষ, নারকেল, চালের গুঁড়া আর খেজুরের গুড়ের মিশেলে তৈরি এই পিঠা যেমন সুস্বাদু, তেমনি সহজ উপাদানেই তৈরি করা যায়। শীত বা উৎসব-যে কোনো সময়েই এই পিঠা ঘরে এনে দিতে পারে এক টুকরো দেশি স্বাদের আনন্দ। রইলো রেসিপি- আরও পড়ুন সবাইকে চমকে দিতে রাঁধতে পারেন কাঁঠালের বিচির ক্ষীর উপকরণ পাকা কাঁঠাল ১৫-২০ কোয়াচালের গুঁড়া এক কাপচিনি অথবা গুঁড় আধা কাপনারিকেল আধা কাপলবণ সামান্যপানি প্রয়োজন অনুযায়ীতেল ভাজার জন্য আরও পড়ুন কাঁঠালের বিচির হালুয়ার রেসিপি যেভাবে তৈরি করবেন প্রথমে কাঁঠালের বীজ বাদ দিয়ে কোয়া থেকে রস বের করে নিন। এরপর সেই রসের সঙ্গে চালের গুঁড়া, চিনি অথবা গুড়, নারিকেল, সামান্য লবণ

কাঁঠালের পিঠার রেসিপি

‘কাঁঠাল’ বাংলার গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে একেবারে আলাদা এক ভালোবাসার নাম। পাকা কাঁঠালের মিষ্টি ঘ্রাণ, রসালো স্বাদ আর নস্টালজিক অনুভূতি যেন গ্রামের মাটির সঙ্গে মিশে থাকা এক টুকরো স্মৃতি। আর সেই কাঁঠাল যখন পিঠার আকারে রূপ নেয়, তখন তা শুধু খাবার থাকে না; হয়ে ওঠে উৎসব, ঐতিহ্য আর ঘরোয়া উষ্ণতার এক অনন্য মিলন।

কাঁঠালের পিঠা আমাদের গ্রামীণ রান্নার সংস্কৃতিতে বিশেষ একটি স্থান দখল করে আছে। পাকা কাঁঠালের কষ, নারকেল, চালের গুঁড়া আর খেজুরের গুড়ের মিশেলে তৈরি এই পিঠা যেমন সুস্বাদু, তেমনি সহজ উপাদানেই তৈরি করা যায়। শীত বা উৎসব-যে কোনো সময়েই এই পিঠা ঘরে এনে দিতে পারে এক টুকরো দেশি স্বাদের আনন্দ। রইলো রেসিপি-

উপকরণ

পাকা কাঁঠাল ১৫-২০ কোয়া
চালের গুঁড়া এক কাপ
চিনি অথবা গুঁড় আধা কাপ
নারিকেল আধা কাপ
লবণ সামান্য
পানি প্রয়োজন অনুযায়ী
তেল ভাজার জন্য

যেভাবে তৈরি করবেন

প্রথমে কাঁঠালের বীজ বাদ দিয়ে কোয়া থেকে রস বের করে নিন। এরপর সেই রসের সঙ্গে চালের গুঁড়া, চিনি অথবা গুড়, নারিকেল, সামান্য লবণ এবং প্রয়োজনমতো পানি মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।

তারপর চুলায় একটি কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হয়ে এলে মিশ্রণ থেকে অল্প অল্প করে গোলা তুলে বড়ার মতো আকারে তেলে দিয়ে সোনালি রঙ ধারণ না করা পর্যন্ত ভেজে নিন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের কাঁঠালের পিঠা।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow