কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কাউকে গ্রেপ্তার করার আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন। কাউকে যেন সুনির্দিষ্ট কারণ ছাড়া রেন্ডমলি গ্রেপ্তার করা না হয়। কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়টি আমি তাদের বিশেষভাবে বলেছি। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বন্দরনগরী চট্টগ্রামে কড়া নিরাপত্তা ব্যবস্থা চলাকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে পরিদর্শন শেষে শহরের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। ডা. শাহাদাত হোসেন বলেন, যারা বর্তমানে মিছিল করার চেষ্টা করছে, তারা মূলত চরম ভয়ের মধ্যে আছে এবং তাদের এই কর্মকাণ্ডকে মিছিল না বলে আমি ‘দৌড় প্র্যাকটিস’ হিসেবেই দেখছি। তিনি আরও বলেন, আমার মনে হয় না এভাবে শহরকে বিশৃঙ্খল করা কারও উচিত, কারণ বর্তমানে আমরা সবাই বেশ শান্তিতে ও সুন্দরভাবে আছি। তাছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখন দেশেই নেই, তারা প্রবাসে অবস্থান করছেন। এমন অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের ঝু

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কাউকে গ্রেপ্তার করার আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন। কাউকে যেন সুনির্দিষ্ট কারণ ছাড়া রেন্ডমলি গ্রেপ্তার করা না হয়। কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়টি আমি তাদের বিশেষভাবে বলেছি।

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বন্দরনগরী চট্টগ্রামে কড়া নিরাপত্তা ব্যবস্থা চলাকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে পরিদর্শন শেষে শহরের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, যারা বর্তমানে মিছিল করার চেষ্টা করছে, তারা মূলত চরম ভয়ের মধ্যে আছে এবং তাদের এই কর্মকাণ্ডকে মিছিল না বলে আমি ‘দৌড় প্র্যাকটিস’ হিসেবেই দেখছি।

তিনি আরও বলেন, আমার মনে হয় না এভাবে শহরকে বিশৃঙ্খল করা কারও উচিত, কারণ বর্তমানে আমরা সবাই বেশ শান্তিতে ও সুন্দরভাবে আছি। তাছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখন দেশেই নেই, তারা প্রবাসে অবস্থান করছেন। এমন অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা মোটেও ঠিক নয়।

মেয়র বলেন, আমি আজ সকাল থেকেই পুরো শহর ঘুরে দেখেছি এবং কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত আমার চোখে পড়েনি।  আমি চাই, চট্টগ্রামের প্রতিটি নাগরিক যেন এখানে সুষ্ঠু ও সুন্দরভাবে বসবাস করতে পারে।

ডা. শাহাদাত বলেন, আমি সাধারণত প্রতিদিন সকালেই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন হচ্ছে কি না তা দেখতে বের হই, আর আজকেও সেই ধারাবাহিকতায় পুরো সিটি ঘুরেছি। আমি লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর এবং বিভিন্ন পয়েন্টে তারা অত্যন্ত সজাগ রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow