কাজ শেষে বাসায় ফেরার পথে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর কামরাঙ্গীরচরের ঈদগাহ মাঠ এলাকায় মোহাম্মদ (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার বোন শারমিন আক্তার। তিনি জানান, মোহাম্মদ একটি দোকানের কর্মচারী ছিলেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে কামরাঙ্গীরচরের ব্যাটারি গলি ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। খবর পেয়ে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই হামলায় স্থানীয় কাউসার, মুজাহিদসহ আরও ২০-২৫ জন জড়িত বলে দাবি শারমিনের। নিহত মোহাম্মদ মুন্সিগঞ্জ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরের ব্যাটারি গলি ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে

কাজ শেষে বাসায় ফেরার পথে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর কামরাঙ্গীরচরের ঈদগাহ মাঠ এলাকায় মোহাম্মদ (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার বোন শারমিন আক্তার। তিনি জানান, মোহাম্মদ একটি দোকানের কর্মচারী ছিলেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে কামরাঙ্গীরচরের ব্যাটারি গলি ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। খবর পেয়ে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হামলায় স্থানীয় কাউসার, মুজাহিদসহ আরও ২০-২৫ জন জড়িত বলে দাবি শারমিনের।

নিহত মোহাম্মদ মুন্সিগঞ্জ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরের ব্যাটারি গলি ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow