কাজীর দেউরী থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করলো চসিক

চট্টগ্রাম নগরের কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার মোড় পর্যন্ত এস এস খালেদ সড়কের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। উচ্ছেদ অভিযানের পর ফুটপাত সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। আরও পড়ুন সিটি ব্যাংকে অ্যাকাউন্ট না খুলেও ‘অপরাধী’, লেনদেন লাখ লাখ টাকা অভিযানে কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার মোড় পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা টং দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়। এসব অবৈধ স্থাপনার কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল বলে জানিয়েছে চসিক। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আরও পড়ুন ‌‘গত ৬ মাসে কোনো দলীয়করণ ছাড়াই পুলিশে নিয়োগ হয়েছে’ অভিযানে চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন। এমআরএ

কাজীর দেউরী থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করলো চসিক

চট্টগ্রাম নগরের কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার মোড় পর্যন্ত এস এস খালেদ সড়কের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। উচ্ছেদ অভিযানের পর ফুটপাত সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার মোড় পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা টং দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়। এসব অবৈধ স্থাপনার কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল বলে জানিয়েছে চসিক।

সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow