কাজুবাদামের দাম বাড়তে পারে

দেশে কাজুবাদামের উৎপাদন বাড়াতে আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে। ফলে আমদানি করা কাজুবাদামের দাম বাড়তে পারে। জাতীয় বাজেটে এমন প্রস্তাব থাকতে পারে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর এই বাজেটে এমন প্রস্তাব থাকতে পারে। দেশে কাজুবাদাম চাষকে উৎসাহ দিতে আমদানিতে শুল্ক বৃদ্ধি ও সংশ্লিষ্ট শিল্লকে সুরক্ষা দেওয়ার প্রস্তাব থাকতে পারে বাজেটে। অর্থ মন্ত্রণায় সূত্রে জানা গেছে, দেশীয় চাষ ও উৎপাদনকে উৎসাহিত করার উদ্দেশে অপ্রক্রিয়াজাত কাজুবাদাম ও প্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। ইএইচটি/এমকেআর

কাজুবাদামের দাম বাড়তে পারে

দেশে কাজুবাদামের উৎপাদন বাড়াতে আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে। ফলে আমদানি করা কাজুবাদামের দাম বাড়তে পারে। জাতীয় বাজেটে এমন প্রস্তাব থাকতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর এই বাজেটে এমন প্রস্তাব থাকতে পারে।

দেশে কাজুবাদাম চাষকে উৎসাহ দিতে আমদানিতে শুল্ক বৃদ্ধি ও সংশ্লিষ্ট শিল্লকে সুরক্ষা দেওয়ার প্রস্তাব থাকতে পারে বাজেটে।

অর্থ মন্ত্রণায় সূত্রে জানা গেছে, দেশীয় চাষ ও উৎপাদনকে উৎসাহিত করার উদ্দেশে অপ্রক্রিয়াজাত কাজুবাদাম ও প্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে।

ইএইচটি/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow