কাঠমান্ডুতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি তুলে ধরলেন রাষ্ট্রদূত শফিকুর

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান দেশটির নেপাল আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। বুধবার (১২ মে) কাঠমান্ডুর শিবপুরীতে আয়োজিত এই সভায় তিনি বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি, অর্থনৈতিক কূটনীতি এবং বাংলাদেশ-নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক তুলে ধরেন। এ সময় রাষ্ট্রদূত বর্তমান সরকারের অর্থনৈতিক কূটনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৈশ্বিক নেতৃত্বে বাংলাদেশের অবস্থান, প্রবাসী কূটনীতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে কৌশলগত ভারসাম্য রক্ষার নানা দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। রাষ্ট্রদূত শফিকুর বাংলাদেশ-নেপাল সম্পর্কের ক্রমবর্ধমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা করেন। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, শিক্ষা এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্কের অগ্রগতি বিশেষভাবে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল শক্তি জং বসনেত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার তথ্যবহুল ও সময়োপযোগী উপস্থাপন

কাঠমান্ডুতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি তুলে ধরলেন রাষ্ট্রদূত শফিকুর

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান দেশটির নেপাল আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

বুধবার (১২ মে) কাঠমান্ডুর শিবপুরীতে আয়োজিত এই সভায় তিনি বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি, অর্থনৈতিক কূটনীতি এবং বাংলাদেশ-নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক তুলে ধরেন।

jagonews24

এ সময় রাষ্ট্রদূত বর্তমান সরকারের অর্থনৈতিক কূটনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৈশ্বিক নেতৃত্বে বাংলাদেশের অবস্থান, প্রবাসী কূটনীতি এবং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে কৌশলগত ভারসাম্য রক্ষার নানা দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

রাষ্ট্রদূত শফিকুর বাংলাদেশ-নেপাল সম্পর্কের ক্রমবর্ধমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা করেন। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, শিক্ষা এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সম্পর্কের অগ্রগতি বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

jagonews24

বক্তব্য শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল শক্তি জং বসনেত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার তথ্যবহুল ও সময়োপযোগী উপস্থাপনার জন্য ধন্যবাদ জানান।

নেপাল আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিচালিত চলমান কোর্সে মোট ৯২ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে বাংলাদেশ, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চারজন বিদেশি শিক্ষার্থীও রয়েছেন।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow