কাঠের আসবাবপত্র যেভাবে পরিষ্কার করলে দীর্ঘদিন ভালো থাকবে

কাঠের আসবাবপত্র ঘরের সৌন্দর্য বাড়ায়। এগুলো পরিষ্কার বা যত্ন নেওয়ার জন্য বাজারে পাওয়া বিভিন্ন ফার্নিচার ক্লিনার বা পালিশ ব্যবহার করেন। এসব পণ্যের অনেকগুলোর মধ্যেই কেমিক্যাল থাকে। শুরুতে এগুলো ব্যবহার করলে আসবাবপত্র বেশ চকচকে দেখালেও দীর্ঘমেয়াদে কাঠের প্রাকৃতিক রং ও গঠন নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, এসব রাসায়নিক থেকে তীব্র গন্ধ বের হয়, যা অনেক সময় শ্বাসপ্রশ্বাসের সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি বা অ্যালার্জি ও হাঁপানির রোগীদের জন্য এ ধরনের পণ্য ব্যবহার করা আরও ঝুঁকিপূর্ণ। এই কারণে বর্তমানে অনেকেই প্রাকৃতিক উপায়ে কাঠের আসবাবপত্র পরিষ্কার ও যত্ন নেওয়ার দিকে ঝুঁকছেন। ঘরে থাকা সহজ কিছু উপাদান দিয়েই খুব কার্যকরভাবে আসবাবপত্র পরিষ্কার করা যায়। ভিনেগারের ব্যবহার ভিনেগার কাঠের আসবাবপত্র পরিষ্কারের জন্য একটি দারুণ প্রাকৃতিক উপাদান। এটি ময়লা ও হালকা দাগ দূর করতে সাহায্য করে। ১ কাপ পানির সঙ্গে ১ চা চামচ সাদা ভিনেগার মিশিয়ে একটি নরম কাপড় ভিজিয়ে নিলে সহজেই টেবিল, আলমারি বা শেলফের ধুলা-ময়লা পরিষ্কার করা যায়। তবে খুব বেশি ভিনেগার ব্যবহার না করাই ভালো, কারণ অ

কাঠের আসবাবপত্র যেভাবে পরিষ্কার করলে দীর্ঘদিন ভালো থাকবে

কাঠের আসবাবপত্র ঘরের সৌন্দর্য বাড়ায়। এগুলো পরিষ্কার বা যত্ন নেওয়ার জন্য বাজারে পাওয়া বিভিন্ন ফার্নিচার ক্লিনার বা পালিশ ব্যবহার করেন। এসব পণ্যের অনেকগুলোর মধ্যেই কেমিক্যাল থাকে। শুরুতে এগুলো ব্যবহার করলে আসবাবপত্র বেশ চকচকে দেখালেও দীর্ঘমেয়াদে কাঠের প্রাকৃতিক রং ও গঠন নষ্ট হয়ে যেতে পারে।

শুধু তাই নয়, এসব রাসায়নিক থেকে তীব্র গন্ধ বের হয়, যা অনেক সময় শ্বাসপ্রশ্বাসের সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি বা অ্যালার্জি ও হাঁপানির রোগীদের জন্য এ ধরনের পণ্য ব্যবহার করা আরও ঝুঁকিপূর্ণ।

এই কারণে বর্তমানে অনেকেই প্রাকৃতিক উপায়ে কাঠের আসবাবপত্র পরিষ্কার ও যত্ন নেওয়ার দিকে ঝুঁকছেন। ঘরে থাকা সহজ কিছু উপাদান দিয়েই খুব কার্যকরভাবে আসবাবপত্র পরিষ্কার করা যায়।

ভিনেগারের ব্যবহার
ভিনেগার কাঠের আসবাবপত্র পরিষ্কারের জন্য একটি দারুণ প্রাকৃতিক উপাদান। এটি ময়লা ও হালকা দাগ দূর করতে সাহায্য করে। ১ কাপ পানির সঙ্গে ১ চা চামচ সাদা ভিনেগার মিশিয়ে একটি নরম কাপড় ভিজিয়ে নিলে সহজেই টেবিল, আলমারি বা শেলফের ধুলা-ময়লা পরিষ্কার করা যায়। তবে খুব বেশি ভিনেগার ব্যবহার না করাই ভালো, কারণ অতিরিক্ত অ্যাসিডিক উপাদান কাঠের ওপর প্রভাব ফেলতে পারে।

বেকিং সোডার ব্যবহার
বেকিং সোডাও ঘর পরিষ্কারের ক্ষেত্রে খুবই জনপ্রিয় একটি উপাদান। যদি আসবাবপত্রে দাগ পড়ে যায় বা ময়লা জমে যায়, তাহলে অল্প বেকিং সোডা ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নরম কাপড় দিয়ে ধীরে ধীরে ঘষলে দাগ অনেকটাই উঠে যায়। তবে খুব জোরে ঘষা উচিত নয়, কারণ এতে কাঠের ওপরের ফিনিশিং নষ্ট হয়ে যেতে পারে।

অলিভ অয়েলের ব্যবহার
অলিভ অয়েল কাঠের আসবাবপত্রের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। অল্প পরিমাণ অলিভ অয়েল নরম কাপড়ে নিয়ে আসবাবপত্রের ওপর হালকা করে মুছে দিলে কাঠের স্বাভাবিক চকচকে ভাব ফিরে আসে। এটি কাঠকে আর্দ্রতাও দেয়, ফলে আসবাবপত্র দীর্ঘদিন ভালো থাকে।

কাঠের আসবাবপত্রের যত্নে সচেতন হওয়া জরুরি। ক্ষতিকারক রাসায়নিকযুক্ত পণ্য এড়িয়ে ভিনেগার, বেকিং সোডা এবং অলিভ অয়েলের মতো প্রাকৃতিক সমাধান ব্যবহার করলে আসবাবপত্র যেমন দীর্ঘদিন ভালো থাকবে।

সূত্র: গুড হাউজ কিপিং, দ্য স্প্রু

আরও পড়ুন:
মাছের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়
সাদা পোশাক হলুদ হয়ে যায়, ধোয়ার সঠিক পদ্ধতি

এসএকেওয়াই/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow