কাতারে আটকে থাকা নাগরিকদের দেশে ফিরতে বলল আফগানিস্তান

কাতারে যুক্তরাষ্ট্রের ভিসার অপেক্ষায় থাকা আফগান নাগরিকদের নিজ দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে আফগান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তান এখন নিরাপদ এবং সব নাগরিকের জন্য উন্মুক্ত। খবর আনাদোলু এজেন্সির।  শনিবার মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা আফগানদের অনেককেই দেশে ফিরে যেতে বা তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের বিকল্প খুঁজতে বলা হয়েছে। তিনি বলেন, আফগানিস্তান সব আফগানের যৌথ মাতৃভূমি। প্রভাবিত নাগরিকদের পূর্ণ আস্থা ও মানসিক স্বস্তি নিয়ে দেশে ফেরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তাজনিত কারণে কাউকে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে না। বালখি আরও জানান, যারা অন্য দেশে যেতে চান, তারা উপযুক্ত সময়ে বৈধ ও মর্যাদাপূর্ণ উপায়ে তা করতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদেশে থাকা আফগান নাগরিকদের অধিকার রক্ষায় দ্বিপক্ষীয় কনস্যুলার ব্যবস্থার আওতায় অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে তারা। ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে হাজার হাজার আফগান বিভিন্ন দেশে পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন। অনেকেই কাতা

কাতারে আটকে থাকা নাগরিকদের দেশে ফিরতে বলল আফগানিস্তান
কাতারে যুক্তরাষ্ট্রের ভিসার অপেক্ষায় থাকা আফগান নাগরিকদের নিজ দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে আফগান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তান এখন নিরাপদ এবং সব নাগরিকের জন্য উন্মুক্ত। খবর আনাদোলু এজেন্সির।  শনিবার মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা আফগানদের অনেককেই দেশে ফিরে যেতে বা তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের বিকল্প খুঁজতে বলা হয়েছে। তিনি বলেন, আফগানিস্তান সব আফগানের যৌথ মাতৃভূমি। প্রভাবিত নাগরিকদের পূর্ণ আস্থা ও মানসিক স্বস্তি নিয়ে দেশে ফেরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তাজনিত কারণে কাউকে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে না। বালখি আরও জানান, যারা অন্য দেশে যেতে চান, তারা উপযুক্ত সময়ে বৈধ ও মর্যাদাপূর্ণ উপায়ে তা করতে পারবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদেশে থাকা আফগান নাগরিকদের অধিকার রক্ষায় দ্বিপক্ষীয় কনস্যুলার ব্যবস্থার আওতায় অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে তারা। ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকে হাজার হাজার আফগান বিভিন্ন দেশে পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন। অনেকেই কাতার ও পাকিস্তানের মতো তৃতীয় দেশে অবস্থান করে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow