কাদিয়ানিবিরোধী আন্দোলন জোরদারের লক্ষ্যে যাত্রাবাড়ীতে প্রস্তুতি সভা

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় বই-পুস্তক নিষিদ্ধের দাবিতে আগামী ১৫ আগস্ট (শনিবার) রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ‘জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলন সফল করার লক্ষ্যে আজ শনিবার (৮ আগস্ট) বাদ মাগরিব ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে জামিয়া ইসলামিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদ্রাসা মিলনায়তনে এ বৈঠক হয়। সংগঠনের সহকারী মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পঞ্চগড় জেলার এক এমপি কাদিয়ানিদের পক্ষ নিয়ে পঞ্চগড় থেকে খতমে নবুওয়ত কনসেপ্ট চিরতরে উঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আজ তারা পলাতক। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামী ১৫ আগস্টের সম্মেলন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লাকে খতমে নবুওয়ত আন্দোলনের দুর্গে পরিণত করা হবে, ইনশাআল্লাহ। তিনি আরও জানান, আহুত সম্মেলনে সংগঠনের সভাপ

কাদিয়ানিবিরোধী আন্দোলন জোরদারের লক্ষ্যে যাত্রাবাড়ীতে প্রস্তুতি সভা

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় বই-পুস্তক নিষিদ্ধের দাবিতে আগামী ১৫ আগস্ট (শনিবার) রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ‘জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সম্মেলন সফল করার লক্ষ্যে আজ শনিবার (৮ আগস্ট) বাদ মাগরিব ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে জামিয়া ইসলামিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদ্রাসা মিলনায়তনে এ বৈঠক হয়। সংগঠনের সহকারী মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পঞ্চগড় জেলার এক এমপি কাদিয়ানিদের পক্ষ নিয়ে পঞ্চগড় থেকে খতমে নবুওয়ত কনসেপ্ট চিরতরে উঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আজ তারা পলাতক। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামী ১৫ আগস্টের সম্মেলন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লাকে খতমে নবুওয়ত আন্দোলনের দুর্গে পরিণত করা হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, আহুত সম্মেলনে সংগঠনের সভাপতি সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকোবাদ। ইতোমধ্যে হলরুম বুকিং ও দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে দাওয়াত প্রদানের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সভাপতির বক্তব্যে মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ আমাদের ইমানি দায়িত্ব। কাদিয়ানি চক্রান্তের বিরুদ্ধে যাত্রাবাড়ী জোন সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আগামী ১৫ আগস্টের সম্মেলন সফল করতে সর্বস্তরের তৌহিদি জনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন মাওলানা আবদুল কাইয়ুম কাসেমি, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা বাকি বিল্লাহ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা আব্দুল্লাহ ইদরীস ও মুফতি ফারহান নাজিম প্রমুখ নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow